চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিন্স ফিলিপকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ব্রিটেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ব্রিটেন। শনিবার নির্দিষ্ট ৩০ জনের অংশগ্রহণে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রিন্স ফিলিপের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিতির তালিকা প্রকাশের পাশাপাশি কর্মসূচি প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস।

করোনার কারণে ৮০০ শ’ অতিথির মাঝে ৩০ জন বাছাই করতে হয়েছে রানীকে। ফিলিপের শেষ যাত্রায় তার চার সন্তান প্রিন্স চার্লস, অ্যান্ড্রু, এডওয়ার্ক এবং প্রিন্সেস অ্যান ছাড়াও নাতি প্রিন্স উইলিয়াম এবং হ্যারি হাঁটবেন। রানী গাড়িতে একাই বসবেন।

এদের সবাইকে নির্দিষ্ট পোশাক পরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। সামরিক পোশাক না পরতে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায়ের পাশাপাশি মাস্ক পরতে হবে।

অনুষ্ঠানে ডিউকের ব্যক্তিগত বৈশিষ্ট্য ফুটে উঠবে। অনুষ্ঠানে জনসাধারণ করোনা বিধি মেনে ক্যাসেলের বাইরে উপস্থিত থাকতে পারবেন। তবে পুরো অনুষ্ঠানটি লাখ লাখ মানুষের জন্য নির্দিষ্ট টিভি চ্যানেলে সরাসরি প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার ২টা ৪৫ মিনিটে ক্যাসল থেকে বের করা হবে ফিলিপের মরদেহ। জর্জ চ্যাপেলে পৌঁছার পর ১ মিনিট নীরবতা পালন করা হবে। সেখানে রানী আলাদা চেয়ারে বসবেন। বাকিরা সামাজিক দূরত্ব বজায় রেখে বসবেন।

Reneta

রাজকীয় আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩টায় উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জ চ্যাপেলে প্রিন্স ফিলিপকে সমাহিত করার কথা রয়েছে।

শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত যারা থাকবেন তারা হলেন: রানী এলিজাবেথ, প্রিন্স অব ওয়েলস, কর্নওয়ালের ডাচেস, ডিউক অব কেমব্রিজ, ডাচেস অব কেমব্রিজ, ডিউক অব সাসেক্সে, ডিউক অব ইয়র্ক, প্রিন্সেস বিট্রিস, এডোয়ার্ডো ম্যাপেলি মোজ্জি, প্রিন্সেস ইউজেনি, জ্যাক ব্রুকস ব্যাঙ্ক, ওয়েলেক্সের আর্ল, ওয়েস্টেক্সের কাউন্টারেস, লেডি লুইস উইন্ডসর, ভিসকাউন্ট সেভেন, রাজকুমারী রয়্যাল, ভাইস অ্যাডমিরাল স্যার টিমোথি লরেন্স, পিটার ফিলিপস, জারা ফিলিপস, মাইক টিন্ডাল, আর্ল অব ডান, লেডি সারাহ চট্টো, ড্যানিয়েল চাট্টো, ডিউক অব গ্লৌস্টার, ডেন্ট অব কেন্ট, প্রিন্সেস আলেকজান্দ্রা, বার্নহার্ড, বাডেনের বংশগত যুবরাজ, প্রিন্স ডোনাটাস, হেসির ল্যান্ডগ্রাভ, হোহেনলহে-ল্যাঞ্জেনবার্গের প্রিন্স ফিলিপ, বার্মার কাউন্টারেস মাউন্টব্যাটেন।

গত ১৬ ফেব্রুয়ারি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক মাস হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এক মাসের ওপরে চিকিৎসা গ্রহণ শেষে পরিস্থিতির উন্নতি হলে ১৬ মার্চ বাড়ি ফেরেন। বাড়ি ফেরার প্রায় ২৪ দিন পর গত ৯ এপ্রিল শুক্রবার ভোরে তিনি উইন্ডসর ক্যাসেলে মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর খবরে চারদিকে ছড়িয়ে পড়লে ব্রিটেন জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর ৮ দিন পর অনুষ্ঠিত হচ্ছে শেষকৃত্য অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিন্স ফিলিপশেষ বিদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT