শিক্ষা

ট্যালেন্টপুলে বৃত্তি পেলো ৩৩ হাজার শিশু

প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিক শিক্ষা সমাপনী-বৃত্তির ফল-বৃত্তি

ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবছর মেধা কোটায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়কমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বৃত্তির ফল সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

বৃত্তির ফল দেখা যাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd-এ।

এ বছর মেধা কোটায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। আগে এটি ছিল ৩৩ হাজার।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধি এবং শিমেধার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে বৃত্তি দিয়ে থাকে সরকার।

২০১০ সালের আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য পৃথক পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই ওই পরীক্ষার ফলের ভিত্তিতে উপজেলা বা ওয়ার্ডভিত্তিক এই বৃত্তি দেয়া হচ্ছে।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…