বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশের বড় ব্যান্ড সঙ্গীত আয়োজন ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্টের’ মঞ্চ প্রস্তুত। ব্যান্ড সঙ্গীতকে বহির্বিশ্বে তুলে ধরতে চ্যানেল অাই তৃতীয়বারের মতো আয়োজন করেছেন এ অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হয়ে দিনব্যাপী চলবে এ আয়োজন। দেশের শীর্ষ স্থানীয় ২৭টি ব্যান্ডদল অংশ নিচ্ছে এবারের ব্যান্ড ফেস্টে। সঙ্গীতের শুদ্ধ চর্চার পাশাপাশি তারুণ্যকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে বহির্বিশ্বে তুলে ধরা এ আয়োজনের লক্ষ্য বলে জানান আয়োজকরা।
আয়োজনের সহযোগি ওয়েল ফুড এবং সিম্ফনি। ব্যান্ড ফেস্টের পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এবং চ্যানেল আই অনলাইনের ফেসবুকেও থাকবে সরাসরি সম্প্রচারে।








