রেজাউল করিম রেজা: নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থীসহ মোট ১৩ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো, বৃহস্পতিবার ছিল এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষা। বেশ কয়েকদিন ধরেই এই উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোনে তল্লাসি চালায় র্যাব সদস্যরা।
পরে রসায়ন বিষয়ের সাথে মোবাইলে আসা পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ায় ১০ জন শিক্ষার্থী, ১ জন শিক্ষকসহ মোট ১৩জনকে আটক করা হয়।
বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের লালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।










