বিনোদন

প্রযোজক অ্যামি জ্যাকসন

প্রযোজক অ্যামি জ্যাকসন

বলিউড তারকা অ্যামি জ্যাকসন একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে সহ-প্রযোজক হিসেবে কাজ করছেন। প্রাণীদের প্রতি সহিংসতা বন্ধ করার জন্য তৈরি হচ্ছে প্রচারণামূলক এই ছবিটি। মিডিয়া রিলিজে তিনি জানিয়েছেন, প্রাণীদের প্রতি নৃশংস আচরণ বন্ধ করা এবং এর ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে বন্ধুর সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকছেন তিনি।

অ্যামি জ্যাকসন বলেন, ‘শিগগিরই আমরা এই ছবির শুটিং শুরু করব। এই ছবিতে আমিও থাকছি। তবে ছবিতে অভিনয় করব না আমি। এই ছবি তৈরির সময়ের অভিজ্ঞতাগুলো আলোচনা করতে দেখা যাবে আমাকে। ছবিতে কিছু সত্য ঘটনা দেখানো হবে। আমি মনে করি, প্রাণীদের প্রতি নৃশংসতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ব্যাপারে আরও বেশি আলোচনা হওয়া উচিত।’

অ্যামি জানান, ছবিটি তৈরির পর তা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করবেন তিনি। এরপর তিনি ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎ​সবগুলোতে প্রদর্শনের জন্য পাঠাবেন।

‘২.০’ ছবিতে ৬৪ বছর বয়সী রজনীকান্তের নায়িকা হচ্ছেন অ্যামি জ্যাকসন। ‘রোবট’ ছবির মতো এবারও প্রচুর স্পেশাল ইফেক্ট আর বাহারি পোশাক দেখা যাবে। ‘২.০’ ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।
মিড-ডে

বিষয়:অ্যামি জ্যাকসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…