চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৪
বিনোদন
A A

মা হতে চলেছেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিয়ের দুই  মাসের মাথায় এই সুখবর জানালেন এই অভিনেত্রী।

এদিন ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশের মধ্য দিয়ে সুখবরটি জানান অভিনেত্রী। প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা মাঠে সাদা গাউন পরে স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। এতে তার বেবি বাম্প স্পষ্ট। তা ছাড়াও স্বামীর সঙ্গে আরো আনন্দঘন মুহূর্তের বেশ কটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

চলতি বছরের ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। এটি তাদের প্রথম সন্তান। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন তা জানাননি অ্যামি।

সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সেই সম্পর্কের কথা স্বীকার করেন অ্যামি।

ব্রিটিশ বংশোদ্ভুত হলেও দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন। –ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামি জ্যাকসনব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রীমা হতে চলেছেন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT