ক্রিকেট

প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের সাক্ষাৎ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, সাকিব আল হাসানসহ দলের সদস্যরা আনন্দে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানে টেস্ট সিরিজে নতুন ইতিহাস গড়ে ফেরা দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে  প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে বেলা ১২টার দিকেই শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে রওনা হবে টিম টাইগার্স। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদও থাকবেন সে বহরে।

পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের পর ফোন করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাঁর দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি। ভারত সফরে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে যা অনুপ্রাণিত করতে পারে পুরো দলকে।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ভারতে যাবে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি সিরিজ খেলতে। কাউন্টি লিগে খেলতে থাকা সাকিব আল হাসান যুক্তরাজ্য থেকেই ভারতে সিরিজ খেলতে যাবেন। আপাতত দেশে ফিরবেন না এ অলরাউন্ডার।

বিষয়:ক্রিকেটার পাকিস্তান সফর প্রধান উপদেষ্টা সাক্ষাৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…