চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর চোখে শামি ‘লোভী ও ছোট মানসিকতার’ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
শামি ও তার স্ত্রী ছবি, ক্রিকেটার ও তার পারিবারিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী হাসিন জাহানের সঙ্গে মোহাম্মদ শামির বিবাদটা নতুন নয়। এবার আবারও আলোচনায় শামি ও হাসিনের নাম। ভারতের তারকা পেসারকে লোভী ও ছোট মানসিকতার মানুষ বলে আখ্যা দিয়েছেন হাসিন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শামিকে ট্যাগ করে তার বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন হাসিন। পোস্টটি শুরু করেন ‘আমি তোমায় অনেক ভালোবাসি’ বলে, এরপরই ছিল তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ।

বলেছেন, ‘একজন ব্যক্তি যার মানসিকতা ভুল, যার মনে অপরাধের চিন্তা থাকে, যে নিজের স্ত্রী-সন্তানকে সমস্যার দিকে ঠেলে দেয়, যে আগে কিছুই ছিল না কিন্তু হঠাৎ করে অনেক কিছু পেয়ে যায়, তারা অহংকার আর ঔদ্ধত্যে ভরে যায়। তারা এমন এক মানসিকতায় পৌঁছে যায়, যেখানে তারা নিজেরাই বুঝে না তারা কোথায় দাঁড়িয়ে আছে, কী করছে, কেন করছে।’

Banglabid

‘এই মুহূর্তে শামি সম্পূর্ণভাবে অহংকারে অন্ধ হয়ে গেছে। যেদিন সেই অহংকার ভাঙবে, সেদিন সে তার স্ত্রী, মেয়ে এবং তার করা সমস্ত ভুলের কথা মনে করবে। এখন সে এতটাই অহঙ্কারে ভুগছে যে সে আমাদের (আমার বা মেয়ের) সঙ্গে যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করেনি। আসলে, সর্বশেষ যেদিন সে মেয়ের সঙ্গে দেখা করেছিল, সেটাও শুধু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ভয়ে।- যোগ করেন হাসিন।

গত বুধবার স্ত্রী ও কন্যা আয়রার রক্ষণাবেক্ষণ খরচ বাবদ প্রতি মাসে ৪ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী, হাসিন জাহানকে প্রতি মাসে ১.৫০ লক্ষ টাকা এবং মেয়ে আয়রাকে ২.৫০ লক্ষ টাকা দিতে হবে। এই মামলাটি গার্হস্থ্য সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ আইনের আওতায় দায়ের করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখার্জি রায়ে বলেছেন, ‘যতদিন না মূল আবেদন নিষ্পত্তি হয়, সেই পর্যন্ত আমার বিচারে, প্রথম আবেদনকারীর (স্ত্রী) জন্য ১.৫০ লক্ষ টাকা এবং তার কন্যার জন্য ২.৫০ লক্ষ টাকা মাসিক ভরণপোষণ একেবারে যুক্তিসঙ্গত ও ন্যায্য, যাতে তাদের আর্থিক স্থিতি বজায় থাকে,’

Reneta

২০২৩ সালে একটি রায়ে স্ত্রীকে ৫০ হাজার ও কন্যাকে ৮০ হাজার রুপি করে মাসিক ভরণপোষণ দিতে বলেছিল জেলা সেশন আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যান হাসিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারজরিমানাবিচারপতিভারত. মামলালিড স্পোর্টসশামীশাস্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমিল্লায় ট্রিপল মার্ডারে জড়িত ৬ আসামি গ্রেপ্তার

পরবর্তী

রাশিয়ার পর তালেবানকে আর কোন কোন দেশ স্বীকৃতি দিতে পারে

পরবর্তী
রাশিয়া ও তালেবানের প্রতিনিধির মধ্যে সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার পর তালেবানকে আর কোন কোন দেশ স্বীকৃতি দিতে পারে

সালমান-ঐশ্বরিয়া সিনেমার সেটে প্রেমের দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার সেটে যেভাবে প্রেম করতেন সালমান-ঐশ্বরিয়া

সর্বশেষ

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬

চ্যানেল আই এর নতুন টকশো দারুণ দুপুর

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন বেতন স্কেলের ইতিবৃত্ত

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT