চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সিনেমার পর উজ্জ্বলের প্রথম উপন্যাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। যা মুক্তির পর দর্শকপ্রিয়তার পাশাপাশি সিনেআলোচকদের প্রশংসা অর্জন করেছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে দেশ সেরা সিনেমার তকমা। বলছি নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের কথা।

আসছে বইমেলাকে সামনে রেখে এই নির্মাতা এবার নিয়ে আসছেন নিজের লেখা প্রথম উপন্যাস। মাসুদ হাসান উজ্জ্বল চ্যানেল আই অনলাইনকে জানান, আগামি বইমেলাতে তার প্রথম উপন্যাস ‘বাতাস কলের সিম্ফনি’ প্রকাশিত হতে চলেছে। উপন্যাসটির প্রচ্ছদও করেছেন লেখক নিজে।

উপন্যাসটি নিয়ে উজ্জ্বল আরো বলেন, আমাদের অস্তিত্ব সংকট এবং বঞ্চনা আর প্রতিশোধের গল্প হলো ‘বাতাসকলের সিম্ফনি’র মূল উপজীব্য। মেটাফোরিক ধাঁচের লেখা এটি। গ্রন্থটির প্রকাশক কিংবদন্তী পাবলিকেশন।

Banglabid

এর আগে ২০১২ সালের বইমেলায় উজ্জ্বলের প্রথম কাব্যগ্রন্থ ‘অর্ধেক কথা, অর্ধেক একা’ প্রকাশিত হয়েছিল পার্ল পাবলিকেশন থেকে।

লকডাউন পরবর্তী সময়ে দেশীয় সিনেমা হলগুলো যখন খুলে দেয়া হয়, তখন নতুন ছবি হলে দেয়ার ঝুঁকি নেননি কেউ। সেই সময়ে গেল বছরের অক্টোবরে দেশীয় সিনেমায় ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি দিয়ে সাহস দেখিয়েছিলেন নির্মাতা।

দ্রোহের মন্ত্রে ভালোবাসার কথা বলেন মাসুদ হাসান উজ্জ্বল। কাজে। কর্মে। পরম ভালোবাসায় যে দ্রোহের মূর্তি তিনি এঁকেছেন তার সমস্ত সৃষ্টিকর্মে। ছবি থেকে গান কিংবা ভিজ্যুয়াল ফিকশনে। সব জায়গায়।

Reneta

শুন্যের গোড়ায় সুমন, শিবুর (মেজবাউর রহমান সুমন ও শিবু কুমার শীল) সঙ্গে মিলে গড়ে তুলেছিলেন ‘মেঘদল’। এরপর আরো কতো কতো সৃষ্টি। নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র! যে জীবন ফড়িংয়ের, ধুলোর মানুষ-মানুষের ঘ্রাণ, ফসিলের কান্না, কালো বরফ জমাট অন্ধকার কিংবা থতমত এই শহরের মতো বহু গল্প আর চরিত্ররা যে জীবন পেয়েছে তার হাত ধরে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসঊনপঞ্চাশ বাতাসকবিতাগল্পনাটকবইবইমেলামাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তি পাচ্ছে তাহসান-স্পর্শিয়াকে নিয়ে দোদুলের ‘ছক’

পরবর্তী

আরও ১৩ মৃত্যু, কমলো শনাক্তের হার

পরবর্তী

আরও ১৩ মৃত্যু, কমলো শনাক্তের হার

এমন হার রুটের চোখে ‘খানিকটা শিক্ষা’

সর্বশেষ

ছবি: অধ্যাপক মোবাশ্বের মোনেম।(সংগৃহীত)।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT