চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম শ্রেণির প্রশ্নও ফাঁস: কোথায় নিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৭ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
প্রথম শ্রেণির প্রশ্নপত্রের ছবি, পরীক্ষার প্রশ্ন ও উত্তর লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবাক হওয়ার মতো এক ঘটনার কথা জানলো দেশবাসী। প্রশ্নফাঁসের ধারাবাহিক আলোচনায় এবার যুক্ত হলো প্রথম শ্রেণির নাম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, সোমবার নাটোর সদর উপজেলার আগদিঘা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধু তাই-ই নয়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল করার পাশাপাশি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। সকালে প্রথম ও চতুর্থ শ্রেণির গণিত পরীক্ষা শুরু হওয়ার পর অভিভাবকদের হাতে হাতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ফটোকপি দেখা যায়। পরে সেই ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল দেখে অভিবাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে পরীক্ষা বাতিল করে তাদেরকে শান্ত করা হয়। আমরা বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন পরীক্ষার আগে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম সেই পরীক্ষার প্রশ্নপত্র সয়লাব হতে দেখেছি। সেই তালিকায় যেমন ছিল পাবলিক পরীক্ষা, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা; তেমনি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এমনকি শ্রেণিভিত্তিক পরীক্ষার প্রশ্নফাঁসের খবর গণমাধ্যম প্রকাশ করেছে। গুরুত্বপূর্ণ এসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কর্তৃপক্ষ তা অস্বীকার করে গেছে। এমনকি এ বিষয়ে শিক্ষামন্ত্রী নিজেও তার অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন। এর অর্থ দাঁড়ায় প্রশ্নফাঁসকারীরা এতটাই প্রভাবশালী, তাদের ক্ষমতার কাছে শিক্ষামন্ত্রী নিজেও অসহায়। আমাদের প্রশ্ন এই যদি অবস্থা হয়; তাহলে জনগণ কার কাছে যাবে? মহামারীর আকারে ছড়িয়ে পড়া এই রোগ থেকে কি জাতির মুক্তি নেই? এমন কি যুক্তি আছে- যে কারণে প্রথম শ্রেণির মতো পরীক্ষায় প্রশ্নফাঁস করতে হবে? কোমলমতি শিশুরা তাদের শিক্ষাজীবনের শুরুর এই পরীক্ষায় প্রশ্নফাঁসে কি শিখছে? তাদের ভবিষ্যৎ কি? আমরা মনে করি, শুধু প্রশ্নফাঁসই নয়, এই ঘটনার পেছনে কোনো গোষ্ঠীর দীর্ঘ পরিকল্পনা রয়েছে। যাদের একটাই লক্ষ্য- জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতি অার অসততায় ভরা এক পরিবেশে বড় করে তোলা। অামরা মনে করি, আর সময় নষ্ট না করে এখনই তাদেরকে প্রতিরোধ করতে হবে। না হলে দেশ ও জাতি দিন দিন আরো অন্ধকারময় পরিবেশে পতিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নপত্রপ্রশ্নপত্র ফাঁসপ্রশ্নফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটা অভিমান নয়, নৈতিক স্খলনের বিরুদ্ধে অবস্থান

পরবর্তী

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা

পরবর্তী
ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন

বড় নেতাদের আগমনে সরগরম রংপুর সিটি কপোরেশন নির্বাচনী প্রচারণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT