চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। সতর্কতা হিসেবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
অনুশীলনে বুধবার ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিক। বিকল্প হিসেবে রাতেই নুরুল হাসান সোহানকে দলে যুক্ত করে বিসিবি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে আজ দুপুর ৩টায়। ৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।








