চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচে কাদের খেলাবে অস্ট্রেলিয়া?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ দল ঘোষণার আগেই ঢাকায় চলে আসছে অস্ট্রেলিয়া দল। দেশে থাকতেই প্রথম ম্যাচের একাদশ নিয়ে বিভিন্ন সময়ে নানা ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ এবং অধিনায়ক স্মিথ। চলুন তাদের বক্তব্য থেকে প্রথম ম্যাচের একাদশ সম্পর্কে একটা ধারণা নেয়া যাক।

বাংলাদেশ অজিদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে এই রোববারের পরের রোববার, ২৭ আগস্ট। দেশ ছাড়ার সময় স্টিভেন স্মিথ বলেছেন, দ্বিতীয় স্পিনার হিসেবে অ্যাশটন অ্যাগার চূড়ান্ত একাদশে থাকতে পারেন। পিটার হ্যান্ডসকম্বের পরিবর্তে ম্যাথু ওয়েডকে দেখা যেতে পারে উইকেটের পেছনে।

স্মিথের কথা থেকে অস্ট্রেলিয়ার গণমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড ধারণা করছে, নাথান লায়নের সঙ্গে স্পিন আক্রমণে বাঁহাতি অফস্পিনার অ্যাগারই দায়িত্ব পালন করবেন। যদি অস্ট্রেলিয়া দুই স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয়, তখন এই কম্বিনেশন থাকবে। প্রস্তুতি ম্যাচের পর কন্ডিশন বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন স্মিথ।

অ্যাগার দেশে বসে খেলা প্রস্তুতি ম্যাচের শেষ দিন চার উইকেট নিয়েছিলেন। হ্যান্ডসকম্বকে উইকেটের পেছনে বিবেচনা না করা হলেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলানোর চিন্তাভাবনা চলছে।

একটি দলের একাদশে মূলত কয়েকটি পজিশন নিয়ে ম্যাচের আগে আলোচনা হয়। স্মিথ, ওয়ার্নারদের মতো তারকার তো খেলবেনই। যাদের সংযোজন, বিয়োজন করা হতে পারে, তাদের নিয়েই মূলত কথা বলেছেন দলপতি স্মিথ।

অনেকদিন পর দলে ফেরা উসমান খাজাকেও একাদশে চান অজি অধিনায়ক। ভারত সফরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা ম্যাক্সওয়েলও একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া প্রথম ১৩ সদস্যের দল ঘোষণা করে জুন মাসে। কয়েকদিন পর ১৪তম সদস্য হিসেবে মিচেল সোয়েপসনকে অন্তর্ভুক্ত করা হয়।

১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, অ্যাশটন অ্যাগার, নাথান লায়ন ও মিচেল সোয়েপসন।

সফর সূচি:

প্রস্তুতি ম্যাচ

২২-২৩ আগস্ট, ফতুল্লা

১ম টেস্ট

২৭-৩১ আগস্ট, ঢাকা

২য় টেস্ট

৪-৮ সেপ্টেম্বর, চট্টগ্রাম

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হজ ক্যাম্পে এহরাম পরাদের আবেগ, না পরতে পারার উদ্বেগ

পরবর্তী

“আজ বেঁচে গেলি, কাল তোর কী হবে?”

পরবর্তী
কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

"আজ বেঁচে গেলি, কাল তোর কী হবে?"

ফাইল ফটো

জন্মদিনের কেক না কাটলেও দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি: হানিফ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT