চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ‘ডুব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
বিনোদন
A A
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’

বাংলাদেশ কিংবা ভারত, কোথাও এখনো মুক্তি পায়নি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’। তার আগেই ছবিটি প্রথম কোনো আন্তর্জাতিক উৎ​সব থেকে পুরস্কার পেয়েছে। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’। অক্টোবর সিনেমা হলে আজ ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন রুশ চলচিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব। খবরটি আজ বৃহস্পতিবার বিকালে রাশিয়ার মস্কো থেকে জানালেন মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি আরও জানান, ‘ডুব’ রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়। এরই মধ্যে এই বিভাগের ছবিগুলো দেখেছেন বিচারকেরা। আর এর ফলাফল জানা যাবে আজ রাতে, উৎ​সবের সমাপনী অনুষ্ঠানে।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘মস্কোর দর্শক আমাদের ছবিটি দারুণ ভাবে গ্রহণ করেছে। ছবি দেখার পর তাদের অনুভূতি আমাকে মুগ্ধ করেছে!’

আন্দ্রেই প্লাখোব বলেন, ‘রাশিয়ায় আমরা বাংলাদেশি সিনেমা কমই দেখতে পাই। মার্কিন আর ইউরোপীয় সিনেমার প্রভাবে রাশিয়ার সিনেমা যখন স্বকীয়তা হারাতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের নির্মাতারা নিজেদের গল্প নিয়ে দারুণ সব সিনেমা বানাচ্ছেন।’

রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ২২ জুন। এর আগে ২২ জুন ‘ডুব’ ছবিটি চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়। দুটি উৎ​সবেই অংশ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা দম্পতি।

‘ডুব’ ছবি প্রযোজনা করেছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ–প্রযোজক ভারতের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’। পুরস্কার হাতে মোস্তফা সরয়ার ফারুকী
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’ ছবি নিয়ে সংবাদ সম্মেলনে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডুবমোস্তফা সরয়ার ফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT