চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বক্স অফিস’ থাকার প্রয়োজনীয়তা প্রশ্নে যা বললেন ফারুকী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২২
বিনোদন
A A
ফারুকী বক্স অফিসের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, প্রাবন্ধিক ও কবিদের নিয়ে প্রতি মঙ্গলবার কাঁটাবনের ‘পাঠক সমাবেশ’ এ চলছে ‘মঙ্গল সমাবেশ’ নামে একটি আড্ডা আয়োজন। গত মঙ্গলবার (২ আগস্ট) এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের মেধাবী চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

পাঠক সমাবেশ নিবেদিত, কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও মোজাফফর হোসেন পরিচালিত ‘মঙ্গল সমাবেশ’ আড্ডায় মোস্তফা সরয়ার ফারুকী নিজের চলচ্চিত্র যাপনের বাইরেও বহু বিষয় নিয়ে প্রাণ খুলে কথা বলেন।

নির্মাতার বেড়ে ওঠা, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া, চলচ্চিত্র জগতের অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গের বাইরে উপস্থিত দর্শকদের নানান প্রশ্নেরও সাবলীল উত্তর দিতে দেখা যায়। এদিন এক দর্শক ‘টেলিভিশন’ এর এই নির্মাতাকে দেশের সিনেমায় ‘বক্স অফিস’ এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করেন।

‘বক্স অফিস’ নিয়ে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এর এই নির্মাতা বলেন,‘বক্স অফিস বিষয়টি নিয়ে দুটো জিনিস আছে। একটি হচ্ছে, বক্স অফিসে কতো আয় হলো- এটি প্রডিউসার ও ডিস্ট্রিবিউটরটা জানার সুযোগ পান। এটা অবশ্যই ব্যবসায়িক হিসেবের জন্য তাদের দরকারি।’

বক্স অফিসের প্রাসঙ্গিকতা নিয়ে ফারুকী হলিউডের অন্যতম দাপুটে নির্মাতা মার্টিন স্করসিসের একটি লেখার প্রসঙ্গ টেনে বলেন,‘বক্স অফিস কালচার নিয়ে মার্টিন স্করসিস একটা লেখা লিখেছেন। সেখানে তিনি বক্স অফিস নিয়ে দারুণ বলেছেন। একজন কিশোর ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে দেখছে, অমুক ফিল্মটি একশো কোটি টাকা আয় করেছে, সে ভাবে এটা অবশ্যই তার দেখা উচিত। একশো কোটি টাকা আয় করেছে মানে এটা নিশ্চয় বহু মানুষ দেখেছে, আমাকেওতো ট্রেন্ডে থাকতে হবে।’

ফারুকী বলেন, ‘এটা অবশ্যই সার্বিকভাবে সিনেমার জন্য ভয়ংকর একটা দিক। আমি যদি আমার সিনেমা শুরুর সময়ের কথা চিন্তা করি, সেসময় ডিপজলের সিনেমা বেশি আয় করতো। তখন যদি বক্স অফিস থাকতো, তাহলে কী হতো! কল্পনা করুন, একটা ছেলে ঘুম থেকে উঠে দেখলো ডিপজলের অমুক ছবি পাঁচ কোটি টাকা ব্যবসা করেছে, সে ভাবতো ‘লেটস গো ওয়াচ ডিপজল’! আর মোস্তফা সরয়ার ফারুকীর ছবি পঁচিশ হাজার, সেই কিশোর কি কখনও এরকম সিনেমার প্রতি ইন্টারেস্ট ফিল করতো? নিউ ভয়েস উড হ্যাভ বিন কিলড!’

‘একটা ভালো ছবিও অনেক মানুষ দেখতে পারে, আবার একটা খারাপ ছবিও অনেক মানুষ দেখতে পারে। ফলে গরিষ্ঠ মানেই সব সময় বেটার, এটা কিন্তু না। গরিষ্ঠ দেখেছে বলেই ছবি দেখতে যেতে হয় আমার, এটা কিন্তু না। এজন্যই বললাম, বক্স অফিস দরকার ছিলো শুধু প্রযোজক ও পরিবেশকের জন্য। কিন্তু এটা এখন দর্শককে প্রভাবিত করছে, বক্স অফিস দেখে লোকজন সিনেমা দেখতে যায়। এজ ইফ, ওই শার্টটা সবাই পরছে- আমাকেও এটা পরতে হবে! এটা কেন? আপনি আপনার শার্টটি খুঁজে বের করুন, কোন শার্ট পরলে আপনার ভালো লাগবে! কেন ও যেটা পরছে, সেটা আপনাকে পরতে হবে? ইটস বিকজ, সোশাল মিডিয়া আপনাকে অনবরত প্রেসারাইজ করছে! সেটা না করলে আপনি ব্যাক ডেটেড!’- বলছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।

বক্স অফিসের আয় ব্যয়ের হিসেব মানুষকে সিনেমাটি দেখতে কিংবা বিমুখ হতে প্রভাবিত করছে। সিনেমা যেরকমই হোক, শুধু মাত্র বক্স অফিসে শত কোটি টাকা আয় করেছে শুনে অনেকে ঝাঁপিয়ে পড়ছেন। এরফলে অনেক সময় ভালো সিনেমাকেও মুখ থুবড়ে পড়তে দেখা যায়। সাম্প্রতিক ভারতীয় সিনেমায় বক্স অফিসের এমন সংস্কৃতির সমালোচনাও করেছেন সিনেবোদ্ধারা। এমনকি গেল কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ‘বক্স অফিস’ কালচার নিয়ে সমালোচনা করেন খোদ নওয়াজ উদ্দিন সিদ্দিকী।

ট্যাগ: কণ্ঠশিল্পীকথাসাহিত্যিককবিচিত্রশিল্পীটেলিভিশনডুবনাট্যকারনির্মাতাপ্রাবন্ধিকমার্টিন স্করসিসমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা

পরবর্তী

ডিজিটাল জরিপ জনগণের ভোগান্তি কমাবে: ভূমিমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের ডিজিটাল জরিপ উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল জরিপ জনগণের ভোগান্তি কমাবে: ভূমিমন্ত্রী

মির্জা ফখরুলের বক্তৃতা, সরকারের বিরুদ্ধে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না: মির্জা ফখরুল

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT