চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার দেড়শ পার করল দুর্দান্ত ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে চমক দেখিয়েছিল দুর্দান্ত ঢাকা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই ম্যাচে কুমিল্লার ১৪৩ রান তাড়া করে জিতেছিল ৩ বল আগেই। বাজে ব্যাটিংয়ের মহড়ায় পরের ছয় ম্যাচে টানা হেরেছে নতুন মালিকানাধীন দলটি। কোনো ম্যাচেই দেড়শ স্পর্শ করতে পারেনি। অবশেষে দলটি পেয়েছে বড় সংগ্রহ। নিজেদের অষ্টম ম্যাচে এসে দেড়শর গণ্ডি পেরিয়ে তুলেছে ১৭৪ রান।

যাদের বিপক্ষে আসরে একমাত্র জয়টি পেয়েছিল ঢাকা। তাদেরকে ফিরতি দেখায় আবারও মিরপুরে পেয়ে জ্বলে উঠেন নাঈম শেখ ও সাইফ হাসান। ১১৯ রানের ‍দ্বিতীয় উইকেট জুটির পথ ধরে ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ঢাকা তোলে ১৭৫ রান।

দুই তরুণ ব্যাটারই পেয়েছেন ফিফটি। ৪৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে অদ্ভূতভাবে হিট উইকেট হন নাঈম। এ বাঁহাতি ব্যাটার এখন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফিফটির পথে রংপুর রাইডার্সের হয়ে খেলে পাওয়া পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজমকে (২৫১) টপকে যান।

৪২ বলে ৫৭ রান করেন সাইফ। দুজনই আউট হন ম্যাথু ফোর্ডের বলে। ক্যারিবিয়ান পেসার একাই নেন তিনটি উইকেট।

শেষদিকে অ্যালেক্স রস ১১ বলে ২১ ও মেহরব হোসেন ৮ বলে ১১ রানে অপরাজিত থেকে পৌঁনে দুইশতে নিয়ে যান দলকে।

শুক্রবার সন্ধ্যার ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন ঢাকার অধিনায়ক তাসকিান আহমেদ। চতুর্থ ওভারে ১৩ বলে ১৪ রান করে চতুরঙা ডি সিলভা শিকার হন আলিস আল ইসলামের ঘূর্ণিতে।

Reneta

এরপর নাঈম-সাইফ আগ্রাসী ব্যাটিংয়ে ছুটির দিনের সন্ধ্যার ভরা গ্যালারি মাতিয়ে রাখেন একের পর এক বাউন্ডারিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্দান্ত ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল ২০২৪ লিড স্পোর্টসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT