প্রথমবারের মত জুটি বেঁধে সিনেমায় কাজ করতে যাচ্ছেন বলিউডের দুই তারকা রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।
জানা গেছে, ‘লাভ পেয়ার কা পঞ্চনামা’ খ্যাত পরিচালক লাভ রঞ্জনের পরবর্তী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই তারকা।
শুধু তাই নয়, ইতোমধ্যে আসন্ন এই সিনেমার মুক্তির তারিখও প্রকাশ্যে এসেছে। পরিচালক লাভ রঞ্জন তার লাভ প্রোডাকশন হাউজের লাভ ফিল্মস নামক টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছেন, ‘আসছে বছরের দোলযাত্রা উপলক্ষ্যে আগামী বছরের ৮ মার্চ মুক্তি পাবে নাম ঠিক না হওয়া পরবর্তী এই প্রজেক্ট।’
যেখানে জুটি বেঁধে প্রথমবারের মত অভিনয় করবেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। এছাড়াও আসন্ন ছবিটিতে আরও অভিনয় করবেন ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুর।
রণবীরের হাতে বর্তমানে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘শমসেরা’ নামে দুই সিনেমা। অপরদিকে শ্রদ্ধার হাতেও রয়েছে বেশ কিছু প্রজেক্ট।








