চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মত পর্দায় একসাথে সালমান-চিরঞ্জীবী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
বিনোদন
A A

একের পর এক সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলিউড তারকা সালমান খান। এবার তারই মাঝে জানা গেল তার পরবর্তী প্রজেক্ট ‘গডফাদার’ সম্পর্কে। পরবর্তী প্রজেক্টে তার সাথে যুক্ত থাকবেন জনপ্রিয় তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী।

আসছে ১২ মার্চ থেকে মহারাষ্ট্রের কার্জাতের এনডি স্টুডিওতে শুটিং শুরু হবে আসন্ন ছবিটির। যেখানে যুক্ত থাকবেন সালমান ও চিরঞ্জীবী দুজনই।

জানা গেছে, খুব শিগগিরি চিরঞ্জীবী শুটিংয়ের জন্য মুম্বাইতে উড়ে যাবেন এবং শুটিং চলাকালীন তিনি সালমানের পানভেলের ফার্মহাউসে থাকবেন।

এর আগে গেল জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা ছিল মোহন রাজা পরিচালিত ‘গডফাদার’ ছবিটির। কিন্তু সে সময় চিরঞ্জীবী করোনা আক্রান্ত থাকায় বিলম্বিত হয়ে যায় ছবিটির শুটিং।

এদিকে ‘গডফাদার’ শুটিং শেষ করার পর সালমান যুক্ত হবেন তার হাতে থাকা প্রজেক্ট ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র ফটোশুটে এমনটাই জানা গেছে। ছবিটি মুক্তি পাবে এপ্রিলের প্রথম সপ্তাহেই। এরপর সালমান শেষ করবেন তার বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ এর শুটিংয়ের বাকি অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিরঞ্জীবীসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT