ঢাকা রিপোটার্স ইউনিটির আয়োজনে ২৪টি মিডিয়া হাউজের অংশগ্রহণে ২৪ জুলাই শুরু হচ্ছে প্রাণ-ক্র্যাকো ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট। প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্ট চলবে ২৮ জুলাই পর্যন্ত।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা মেইলের বিপক্ষে খেলবে চ্যানেল আই।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রাণ ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং আলি হাসান আলম ও অ্যাসিটেন্ট ব্র্যান্ড ম্যানেজার রায়হান আহমেদসহ অন্যরা।








