চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণব মুখার্জির স্ত্রীর শেষকৃত্য শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ পূর্বাহ্ন ১৯, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

ভারতের স্থানীয় সময় সকাল ১০টায় দিল্লির লোধি রোডের শ্মশানে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়। শেষকৃত্যের আগে দিল্লিতে প্রণব ও শুভ্রা মুখার্জির ছেলে অভিজিত মুখার্জির ১৩ তাল কাটরা রোডের বাড়িতে শুভ্রা মুখার্জির কফিনে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য নেতারা।

শেষকৃত্যে অংশ নেওয়ার পর দিল্লিতে নরেন্দ্র মোদির বাসভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা।

এর আগে সকালে দিল্লির ইন্দিরা গান্ধি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী যান রাষ্ট্রপতি ভবনে। সেখানে পৌঁছে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন। বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জি মঙ্গলবার সকালে দিল্লির সেনা হাসপাতালে মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শুভ্রা মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি সরকারের প্রতি পূর্ণ আস্থা বিশ্বব‍্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৫, ২০২৬

আমরাই সেমিফাইনালে খেলার যোগ্য ছিলাম: ফ্লিক

এপ্রিল ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের নতুন নির্দেশনা

এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মোদি–ট্রাম্পের ফোনালাপ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT