চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ্যে শাহনাজ রহমান সুমীর ‘না বলা ইচ্ছেরা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

দেশ ছেড়ে আমেরিকায় বসবাস শুরু করেছেন বহুদিন হলো, কিন্তু গান ছাড়েননি কণ্ঠশিল্পী শাহনাজ রহমান সুমী। দেশের বাইরে বসবাস করলেও গানের সাথেই ছিলেন তিনি। অবশেষে নিজের প্রথম একক অ্যালবাম নিয়ে প্রকাশ্যে এলেন।

উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে, বাপ্পা চ্যাটার্জীর সংগীত আয়োজনে হিন্দুস্তান রেকর্ডস রিলিজ করেছে শাহনাজ রহমানের আধুনিক অ্যালবাম ‘না বলা ইচ্ছেরা’।

শুক্রবার সন্ধ্যায় শাহবাগের সুফিয়া কামাল মিলনায়তনে নিজের প্রথম অ্যালবাম ‘না বলা ইচ্ছেরা’ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করেন শাহনাজ রহমান সুমী। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কলকাতার প্রখ্যাত গীতিকার ও সুরকার উদয় বন্দ্যোপাধ্যায়, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নজরুল সংগীতশিল্পী সুজিত মুস্তাফা, অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায় ও তপন চৌধুরী।

অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগীত ও গণমাধ্যমের গুণী মানুষেরা শাহনাজ রহমান সুমীকে শুভেচ্ছা জানান। গানের জগতে আমন্ত্রণ জানিয়ে সুমীকে শুভাশীষ দেন সংগীতের রথি মহারথিরা।

শুধু তাই নয়, অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সুমীর গায়কী নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সংগীত নিয়ে সুমীর নিষ্ঠার কথা শুনে মঞ্চে দাঁড়িয়েই এই শিল্পীকে চ্যানেল আইয়ে একটি অনুষ্ঠানে গান গাওয়ার আমন্ত্রণ জানান শাইখ সিরাজ। এরপর প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী লাকীও শিল্পকলায় পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে গান গাইতে সুমীকে আমন্ত্রণ জানান।

Reneta

অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সুমি জানান, এমন অসাধারণ একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানের জন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সবাইকে। বিশেষ করে শত ব্যস্ততার মধ্যেও যেসব গুণী মানুষরা আমাকে আশির্বাদ করতে এসেছিলেন।

শিল্পী জানান, সিডি রেকর্ডস ছাড়াও গানগুলো শোনা যাবে হিন্দুস্থান রেকর্ডস এর ওয়েবসাইট, ইউটিউব, আমাজন, আই-টিউনসহ আরও বেশকিছু অ্যাপে।

কণ্ঠশিল্পী শাহনাজ রহমান সুমী চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করলেও সংগীতের প্রতি তার ভালোবাসা ছিলো বরাবরই। উত্তর আমেরিকার ভার্জিনিয়াতে ২০০২ সাল থেকে বসবাস। উত্তর আমেরিকার বাঙালিদের জনপ্রিয় অনুষ্ঠান ফোবানাতে নজরুলের গান পরিবেশনের মধ্য দিয়ে বিদেশের মাটিতে প্রথম গাইতে শুরু করা।

খুব ছোটবেলায় বাবা-মাকে ওস্তাদ আজগর আলীর সাথে গানের চর্চায় বসতে দেখে তার গানের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর নিয়ম করে তাকে শেখান তিনি। পরবর্তীতে ওস্তাদ মিহির লালার কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। মাত্র ৫ বছর বয়সে প্রথম বাংলাদেশ বেতারের গান শুরু করেন। উনার গুরু মিহির লালার উৎসাহে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা পুরস্কৃত হন।

শিশুমেলায় শিশুশিল্পী হিসেবে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন। ক্যাডেট কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ ও পরবর্তীতে আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিল্পীর পদক পেয়েছেন। নজরুলের গানের তালিকাভুক্ত শিল্পী হয়ে বাংলাদেশ বেতারে গান করেছেন বিদেশে যাওয়ার আগ পর্যন্ত। ওয়াশিংটন ডিসি, ভার্জেনিয়া, মারিল্যান্ড এবং নিউ ইয়র্কে বাংলাদেশের বিভিন্ন অরগানাইজেশনের বাংলা গানের আয়োজনে শাহনাজ সুমি নিয়মিত অংশগ্রহণ করে আসছেন গত দুই দশক ধরে। অল ইন্ডিয়া ক্লাসিক্যাল মিউজিক কম্পিটিশনে বিচারকের দায়িত্ব পালন করছেন তিন বছর ধরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনলিয়াকত আলী লাকীশাইখ সিরাজসুমী
শেয়ারTweetPin

সর্বশেষ

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিলের হারে কুষ্টিয়ায় নিজেকে শেষ করে দিলেন সমর্থক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT