বাংলাদেশ

প্রকাশক-ব্লগার হত্যা তদন্ত হবে অভিজ্ঞদের দিয়ে: আইনমন্ত্রী

প্রকাশক-ব্লগার হত্যা তদন্ত হবে অভিজ্ঞদের দিয়ে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চোরাগোপ্তা হামলায় প্রকাশক ও ব্লগারদের হত্যা তদন্ত অভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে করানো হবে। হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার করার কথাও জানান তিনি।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত নতুন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, শাহবাগে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং লালমাটিয়ায় প্রকাশক ও লেখকদের ওপর হামলায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারে কাজ করছে আইন-শৃংখলা বাহিনী।

ব্লগার হত্যায় তদন্ত কর্মকর্তাদেরও পরামর্শ নেওয়া হবে বলে জানান তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মনে করিয়ে তাদেরকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান আইনমন্ত্রী।

বিষয়:অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…