চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলে-ম্যারাডোনা নন, বিশ্বকাপের সর্বকালের সেরা ঘিঘিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ভক্তদের বিচারে উরুগুয়েন তারকা আলসিদেস ঘিঘিয়াই বিশ্বকাপের সর্বকালের সেরা ফুটবলার। তিনি পেছনে ফেলেছেন ডিয়েগো ম্যারাডোনা, পেলে ও জোহান ক্রুয়েফকে।

এক সপ্তাহ আগে, অর্থাৎ গত সোমবার থেকে ভক্তদের জন্য অভিনব ভোটিংয়ের ব্যবস্থা করেছিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপে সর্বকালের সেরা তারকার খোঁজে। ভক্তদের বিচারে ডিয়েগো ম্যারাডোনাকে হারিয়ে সর্বকালের সেরা ফুটবলার হন ‘মারাকানজো-খ্যাত’ ঘিঘিয়া।

ম্যারাডোনার ৪৯ শতাংশ ভোটকে টেক্কা দিয়েছে ঘিঘিয়ার ৫১ শতাংশ ভোট। ফাইনালে এই দু’জনের লড়াইয়ে ৮৭ হাজার ৮৬১ জন ভোট দেন। যার অর্থ ঘিঘিয়া ভোট পেয়েছেন ৪৪ হাজার ৮০৯ জনের। আর ম্যারাডোনা পেয়েছেন ৪৩ হাজার ৫২টি ভোট।

Banglabid

১৯৫০ সালে বিখ্যাত মারাকানার ফাইনালে ব্রাজিলকে হারানোর নায়ক ছিলেন ঘিঘিয়া। ভক্তদের ভোট যুদ্ধের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হন তিনি।

এই ভোটিং শুরু হয়েছিল ৩২ জন তারকাকে নিয়ে। ঠিক যেমন ৩২টি দল বিশ্বকাপে অংশ নেয়। একে একে পরের রাউন্ডে পৌঁছান জয়ীরা। ম্যারাডোনা পরপর হারিয়েছেন রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিন, ইতালির রবার্তো ব্যাজিও, জার্মানির জার্ড মুলার এবং সেমিফাইনালে স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তাকে।

উল্টো দিকে, ঘিঘিয়া প্রথম হারান জার্মান গোলরক্ষক অলিভার কানকে। পরের রাউন্ডেই পেলেকে হারান তিনি। তারপর জোহান ক্রুয়েফ এবং সেমিফাইনালে ব্রাজিলের রোনাল্ডো নাজারিও হারিয়ে ফাইনালে ম্যারাডোনার মুখোমুখি হন। শেষ পর্যন্ত আর্জেন্টাইন কিংবদন্তিকে হার মানতে হয় ঘিঘিয়ার কাছে। অবশ্য নিজের সর্বকালের সেরা হওয়ার খবর নিজ কানে শুনতে পারলেন না তিনি। ২০১৫ সালে ৮৮ বছর বয়সে মারা যাওয়া ঘিঘিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘিঘিয়াপেলেম্যারাডোনারাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অ্যাপেল ও ফেসবুকের মধ্যে সাময়িক উত্তেজনা

পরবর্তী

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পরবর্তী
বন্দুকযুদ্ধ-মাদকবিরোধী অভিযান

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কোনো অভিনয় করছিনা এবার, কেবল লিখেছি: বিপাশা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT