বিনোদন

‘পৃথিবীর আর কোথাও এমন চলচ্চিত্র উৎসব নাই’

ছোটদের নিয়ে বড় বড় কথা অনেকেই বলেন, কিন্তু কাজ করতে গেলে আর আগ্রহী হন না: মোরশেদুল ইসলাম

শিশু ও অভিভাবকদের সঙ্গে চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ও অভিভাবকদের সঙ্গে চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আমরা চিলড্রেনস ফিল্ম সোসাইটি গঠন করেছিলাম ছোটদের কাছে চলচ্চিত্রের আহ্বান নিয়ে যেতে। আজকে ছোটরা ছবি বানাচ্ছে, ছোটদের ছবি জাজ করছে ছোটরাই। এসব মিলিয়ে এটি একটি ইউনিক ফেস্টিভাল। পৃথিবীর আর কোথাও এমন চলচ্চিত্র উৎসব নাই।’

পর্দা উঠলো ১৩ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২০ -এর। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের এই চলচ্চিত্র উৎসব নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোরশেদুল ইসলাম।

শিশু ও প্রবীণরা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ চিলড্রেনস ফিল্ম ফেস্টিভালে এবার দেখানো হবে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র। রাজধানীর পাঁচটি ভেন্যুতে সারা দিনব্যাপী হবে চলচ্চিত্র প্রদর্শনী।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পানুরাগী এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। শওকত ওসমান মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন অতিথিরা। এ সময় বক্তব্য দেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী ও উৎসব পরিচালক ফারিহা যাহিন বিভা। আলোচনা শেষে প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা।

প্রখ্যাত ব্যক্তিরা চলচ্চিত্র উৎসবে উপস্থিত, মনোযোগ সহকারে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ কিছুটা উষ্মা প্রকাশ করে মোরশেদুল ইসলাম বলেন, আমরা জানি না প্রাইভেট সংগঠনগুলো এ ধরনের অনুষ্ঠানে কেন স্পন্সর করতে একেবারেই আগ্রহী না! ছোটদের জন্য কেউ কিছু করার আগ্রহ দেখান না। যদিও বড় বড় কথা মুখে আমরা অনেক বলি ছোটদের নিয়ে।

অভিভাবকদের উদ্দেশ্যে ‘চাকা’ খ্যাত এই নির্মাতা বলেন, এই ফেস্টিভাল তখনই সার্থক হবে যখন দর্শক হিসেবে প্রতিদিন ছোটদের কলতান থাকবে উৎসবকে ঘিরে। আমরা অভিভাবকদের বলবো, তারা যেনো প্রতিদিন তাদের সন্তানদের নিয়ে এই চলচ্চিত্র উৎসবে আসেন।

বাংলাদেশে ১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ এরপর এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র জার্মানির ‘রোকা চেঞ্জেস দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শিত হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ প্রদর্শনী হিসেবে ছিল তরুণ নির্মাতা সুদীপ্ত সাহা পরিচালিত ‘খোকা যখন ছোট ছিলেন’ অ্যানিমেশন চলচ্চিত্রটি।

ঢাকায় মূল উৎসবের কেন্দ্র কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তন। প্রতিদিন সেখানে বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি ছবির প্রদর্শনী হবে। এছাড়া আলিয়ঁস ফ্রসেঁস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গ্যাটে ইন্সটিটিউট মিলনায়তন ও জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দেখানো হবে চলচ্চিত্র।

বিষয়:চাকা জাফর ইকবাল বাংলাদেশ শিল্পকলা একাডেমি মোরশেদুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…