চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ দক্ষতার প্রমাণ দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৩:৫১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, কল্যাণপুরে অভিযানে নিহত জঙ্গিদের সঙ্গে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার যোগসূত্র থাকতে পারে। নিহত জঙ্গিরা বড় ধরণের নাশকতার পরিকল্পনা নিয়ে কাজ করছিল, সফল অভিযান চালিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোরে কল্যাণপুর জাহাজ বিল্ডিংয়ে অবস্থিত জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয় ৯ জঙ্গি। এসময় ধরা পড়ে আরো এক জঙ্গি। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সফল অভিযান চালিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছে পুলিশ।

তিনি বলেন, তথ্যের ভিত্তিতেই ওই এলাকায় ব্লক রেইট চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে পাওয়া জঙ্গিদের ব্যবহৃত জিনিসপত্রের সঙ্গে গুলশান ও শোলাকিয়ায় উদ্ধার হওয়া জিনিসপত্রের মিল রয়েছে।

‘অপারেশন স্টর্ম-২৬’-কে সফল বলে উল্লেখ করে সাংবাদিকদের আসাদুজ্জামান বলেন, ‘ওই জঙ্গি আস্তানায় থাকা জঙ্গিরা দু-এক দিনের মধ্যে বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। পুলিশ ওখানে পৌঁছালে জঙ্গিরা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের ব্যর্থ করে দেওয়া হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিহত সকল জঙ্গিই জেএমবির সদস্য। সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন জঙ্গিগোষ্টির নাম ধারণ করে একটি চক্র দেশে জঙ্গি হামলা চালাচ্ছে।

তিনি বলেন, জঙ্গিরা নিয়মিতভাবে কোন ড্রাগ সেবন করছে বলে ধারণা করা হচ্ছে। গুলশান হামলায় নিহত জঙ্গিদের ভিসেরা রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ: কল্যাণপুরজঙ্গি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ দক্ষতার প্রমাণ দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

‘দুজনের ছবি দেখার পর জানতে ইচ্ছে হয়’

পরবর্তী

‘দুজনের ছবি দেখার পর জানতে ইচ্ছে হয়’

‘দুজনের ছবি দেখার পর জানতে ইচ্ছে হয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬

অপরাধ দমনে হাউজিং সোসাইটির নেতাদের সঙ্গে র‍্যাবের টাউন হল মিটিং

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT