অপরাধ

পুলিশ কর্মকর্তা হত্যা: ৩ দিনের রিমান্ডে মঞ্জুর পলাশ

পুলিশের সঙ্গে আটক ব্যক্তি, রিমান্ডে নেওয়া হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি মঞ্জুর পলাশকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলার আসামী পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

পিবিআইয়ের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চাওয়া হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আল মেহবুব ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

২৪ সেপ্টেম্বর রাতে নগরীর ৯নং ওয়ার্ডের সিগারেট কোম্পানী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী পলাশের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এএসআই পিয়ারুল।

পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় পলাশের বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:৩ দিনের রিমান্ড পুলিশ কর্মকর্তা হত্যা মাদক মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…