চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড কি নেশার আখড়া?

২৫২ কোটির মাদক মামলা নিয়ে উঠছে প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
দুটি মানুষ হাসিমুখে পার্টির পরিবেশে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫২ কোটির মাদক মামলায় তোলপাড় বলিউড! দিন কয়েক আগেই ‘সেলেব ইনফ্লুয়েন্সার’ ওরিকে তলব করা হয়েছিল। এবার সংশ্লিষ্ট মামলায় মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিক্স বিভাগের তরফে সমন পাঠানো হল শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে। আগামী ২৫ নভেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এদিনই শক্তি কাপুর পুত্রের বয়ান রেকর্ড করা হবে।

২০ নভেম্বর (বৃহস্পতিবার) মুম্বাই পুলিশের আন্টি নারকোটিক্স বিভাগে হাজিরা দেওয়ার কথা ছিল ওরহান আত্রামানি ওরফে ওরির। তবে বলিউড মাধ্যম সূত্রে খবর, এদিন পুলিশের দপ্তরে হাজিরা দেননি বলিউডের ‘সেলেব ইনফ্লুয়েন্সার’। বরং আরও দিন কয়েক সময় চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

এমন আবহেই মুম্বাই পুলিশের তরফে তলব করা হল শক্তি কাপুরের ছেলে তথা শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুরকে। এর আগে ২০২২ সালে মাদক সেবনের অভিযোগে বেঙ্গালুরু থেকে আটক করা হয়েছিল সিদ্ধান্ত কাপুরকে।

Banglabid

২০২৪ সালের মার্চ মাসে তদন্তকারীরা সাংলি থেকে মেফিড্রোন বা এমডি নামে পরিচিত ১২৫.১৪ কেজি মাদক বাজেয়াপ্ত করেছিল। যার বাজারমূল্য কমপক্ষে ২৫২ কোটি টাকা। এই ঘটনায় গত অক্টোবর মাসে মুম্বাইয়ের ঘাটকোপার থেকে মোহম্মদ সেলিম, মোহম্মদ সুহেল শেখ নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেরার মুখে তারা জানান, মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তের রেভ পার্টিতে ওই মাদক সরবরাহ করত তারা। যে পার্টিগুলিতে নাকি যাতায়াত ছিল বহু তাবড় তারকার। এই তালিকায় নামও রয়েছে নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, সিদ্ধান্ত কাপুর, পরিচালক আব্বাস মাস্তান, ব়্যাপার লোকা, ওরি, এমনকী এনসিপি নেতা জিশান সিদ্দিকীর মতো তাবড় ব্যক্তিত্বদের।

এদিকে ধৃত মোহম্মদ সুহেশ শেখ মাদক কারবারির কিংপিন সেলিম ডোলা ঘনিষ্ঠ বলেই খবর। সেলিম ডোলা আবার দাউদ ইব্রাহিম গোষ্ঠীর। আর সেসমস্ত ‘বিতর্কিত’ পার্টিতে যাওয়ার জন্যই এবার পুলিশের ব়্যাডারে ওরি এবং সিদ্ধান্ত কাপুর।

Reneta

এর আগে নোরা ফাতেহির সঙ্গে দাউদ  ইব্রাহিম যোগ নিয়েও জলঘোলা কম হয়নি। তার মাঝেই ওরি-সিদ্ধান্তকে তলব নিয়ে তোলপাড় বলিমহল। সেই প্রেক্ষিতেই উদ্বিগ্ন মহলের তরফে প্রশ্ন উঠেছে, বলিউড কি নেশার আখড়া?- ফার্স্টপোস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদক মামলাশক্তি কাপুর পুত্রশ্রদ্ধা কাপুরশ্রদ্ধা কাপুরের ভাইসিদ্ধান্ত কাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ

পরবর্তী

পিআর বা গণভোট কী তা দেশের মানুষ বোঝে না: মির্জা ফখরুল

পরবর্তী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআর বা গণভোট কী তা দেশের মানুষ বোঝে না: মির্জা ফখরুল

নিহত বাবা ও ছেলের দাফন অনুষ্ঠানে মুসল্লিরা প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত সেই বাবা–ছেলের দাফন সম্পন্ন

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT