চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ মাগুরায় চরমপন্থী নেতা নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা ও আলফু বাহিনীর প্রধান আলফু বিশ্বাস নিহত হয়েছেন। রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাউতড়া গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। এতে ৪ জন পুলিশ সদস্যও আহত হয়েছে।

পুলিশ জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটারগান, ২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। আলফু’র বিরুদ্ধে মাগুরাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজী ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আলফু তার বাহিনী নিয়ে মাগুরা-ঝিনাইদহ সড়কের মগুরা সদর উপজেলার রাউতড়া কলেজিয়েট স্কুলের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ২ টার দিকে জেলা পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আলফু গুলিবিদ্ধ হন।

পরে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আলফু সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকাখর্দ্দ গ্রামের লোকমান বিশ্বাসের ছেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চরমপন্থীমাগুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT