চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনীতের মৃত্যুতে বিশৃঙ্খলা এড়াতে দু’দিন বন্ধ মদের দোকান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

শুক্রবার ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অভিনেতার ভক্তরা বেশি আবেগতাড়িত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই আশঙ্কায় কর্ণাটক সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। দুই দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মদের দোকান।

পুনীত রাজকুমারের মৃত্যুর খবর পেয়ে তার বাড়ির সামনে ভিড় করেছিলেন অনুরাগীরা। পুলিশের আশঙ্কা, মদ্যপানের ফলে হয়তো অনেকে বিশৃঙ্খলা তৈরি করতে পারেন। এর ফলে শহরের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। আর এই কারণেই মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

বেঙ্গালুরুর মদের দোকানগুলো ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে তাদেরকে। তামিল নাড়ুতেও একই নির্দেশ দেয়া হয়েছে। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার প্রয়াণের পরেও দুই দিনের জন্য মদের দোকান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

শুক্রবার সকালে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পুনীত রাজকুমার। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তারপরেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৪৬ বছর বয়সে চলে গেলেন অভিনেতা।

শনিবার সন্ধ্যা পর্যন্ত পুনিতের দেহ রাখা থাকবে কান্তিরাভা স্টেডিয়ামে। সেখানে তাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

রবিবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। বেঙ্গালুরুতে বাবা রাজকুমারের যেখানে শেষকৃত্য হয়েছিল, সেখানেই রাখা হবে পুনীতের দেহ। পুনিতের মা প্রভাথাম্মার শেষকৃত্যও হয়েছিল বেঙ্গালুরুর ওই স্থানেই। পরিবারের ইচ্ছা অনুযায়ী, বাবা-মায়ের শেষকৃত্য হওয়ার স্থানেই শেষকৃত্য হবে পুনিতের।

Reneta

সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগণ, সোনু সুদ, আর মাধবন, চিরঞ্জিবী, প্রকাশ রাজ-সহ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী প্রয়াত কন্নড় তারকা পুনীত রাজকুমারকে শ্রদ্ধা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুনীত রাজকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

জুন ১, ২০২৬

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জুন ১, ২০২৬

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক

জুন ১, ২০২৬

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

জুন ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২-১১ জুন বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া, সতর্ক থাকার আহ্বান

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT