চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরে দেখা ২০২১: যাদের হারিয়েছে ভারতীয় সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

শেষ হয়ে যাচ্ছে আরও একটি বছর। চলতি বছর বলিউড হারিয়েছে বেশ কয়েকজন জনপ্রিয় তারকাকে। তার মাঝে কিছু মৃত্যু ছিল একেবারেই চমকে যাওয়ার মতো। তাদের অকাল প্রয়াণ গভীরভাবে দাগ কেটে গিয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একনজরে জেনে নিন এবছর কোন কোন তারকা হারিয়েছে বলিউড সেই সম্পর্কে।

দিলীপ কুমার: চলতি বছরের ৭ জুলাই ৯৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন দিলীপ কুমার। বার্ধক্যজনিত জটিলতায় মৃত্যু হয়েছে তার।

সিদ্ধার্থ শুকলা: সবাইকে চমকে দিয়ে ২ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। হার্ট অ্যাটাকে মাত্র ৪০ বছর বয়সে মারা গেলেন এই অভিনেতা।

সুরেখা সিক্রি: হৃদরোগে আক্রান্ত হয়ে ১৬ জুলাই প্রয়াণ হয় সুরেখা সিক্রির। অভিনেত্রী এর আগে দুইবার স্ট্রোক করেছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

পুনীত রাজকুমার: ২৯ অক্টোবর কন্নড় অভিনেতা পুনীত হৃদরোগে হয়ে মাত্র ৪৬ বছর বয়সে হাজারও ভক্তকে কাঁদিয়ে প্রয়াত হয়েছেন। তার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমেছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

রাজীব কাপুর: ৯ ফেব্রুয়ারি ৫৮ বছর বয়সে প্রয়াত হন রাজীব কাপুর। রণধীর কাপুর এবং প্রয়াত ঋষি কাপুরের ছোট ভাই তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

ঘনশ্যাম নায়ক: ‘মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালে ‘নাট্টু কাকা’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন ঘনশ্যাম। অনেক দিন ধরেই গলার ক‍্যানসারে ভুগছিলেন অভিনেতা। ৩ অক্টোবর প্রয়াত হন ঘনশ্যাম নায়ক। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

Reneta

রাজ কৌশল: ৩০ জুন হার্ট অ্যাটাক কেড়ে নেয় মন্দিরা বেদীর স্বামী রাজ কৌশলের প্রাণ। মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন তিনি।

অমিত মিস্ত্রি: হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ এপ্রিল চলে গিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিত। মাত্র ৪৭ বছর বয়সে মারা গেলেন তিনি।

অনুপম শ্যাম: ৮ আগস্ট কিডনি বিকল হয়ে মৃত্যুবরণ করেন অনুপম শ্যাম। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৩ বছর।

বিক্রমজিত কনওয়ারপল: হিন্দি সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় মুখ বিক্রমজিত কনওয়ারপাল। অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন তিনি। ১ মে করোনা সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৫৫ বছর বয়সী এই অভিনেতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম শ্যামদিলীপ কুমারপুনীত রাজকুমাররাজ কৌশলরাজিব কাপুরলিড বিনোদনসালতামামি ২০২১
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬

নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ হওয়ায় সিরাজগঞ্জে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

জুলাই ২৪, ২০২৬

আগাম ফলন ও উন্নত আঁশ, বিনা তোষাপাট ১ এ ঝুঁকছেন কৃষক

জুলাই ২৪, ২০২৬

আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT