ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে ইতোমধ্যেই ব্যাপক সুনাম কামিয়েছেন কিংবদন্তী অভিনেতা ডা. রাজকুমারের ছেলে এবং কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রয়াত পুনীত রাজকুমার। ক্যারিয়ার গড়তে এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন রাজকুমারের নাতি ও পুনীত রাজকুমারের ভাগ্নে যুব রাজকুমার!
জানা গেছে, সন্তোষ আনন্দরাম পরিচালিত পরবর্তী ছবি দিয়ে সিনেমা জগতে অভিষেক করতে যাচ্ছেন যুব রাজকুমার। যার প্রযোজনায় থাকছেন ‘কেজিএফ ২’ এর প্রযোজক বিজয় এবং তার প্রযোজনা ‘হম্বেল গ্রুপ’।
বুধবার (২৭ এপ্রিল) যুব রাজকুমারের আসন্ন প্রজেক্টটি অফিসিয়াল ঘোষণা দিয়েছেন ছবির পরিচালক, প্রযোজকসহ বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ।
পাশাপাশি যুব রাজকুমারের একটি পোস্টার শেয়ার করেছেন তারা। যেখানে একটি কালো ব্যাকগ্রাউন্ডে বোল্ড লুকে দেখা গেছে যুব রাজকুমারকে।
ছবিটির বাকি কাস্ট এবং কলাকুশলীদের সম্পর্কে বিস্তারিত এই মাসের শেষের দিকে আসবে বলে জানা গিয়েছে। এখন দেখার বিষয় রাজকুমার বংশের সর্বশেষ সদস্য হিসেবে পর্দায় কতটা মাত করতে পারেন যুব রাজকুমার!








