আন্তর্জাতিক

পুতিনকে জেলেনস্কির সাথে সরাসরি কথা বলার পরামর্শ মোদির

জো বাইডেন-নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক

বাইডেন ও মোদীর ছবি, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, বৈঠকের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেন-রাশিয়া ইস্যুতে পুতিনকে জেলেনস্কির সাথে সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুচায় সহিংসতার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

তবে মোদি সরাসরি রাশিয়ার ভূমিকার সমালোচনা করেননি বলে জানায় এনডিটিভি।

সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ইউক্রেন-রাশিয়ার সংকটকালে বিশ্বের অন্যতম দুই ক্ষমতাধর রাষ্ট্রনায়কের এ সাক্ষাৎকারে ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে আলাপ করেন তারা। ইউক্রেনের অবস্থা উদ্বেগজনক উল্লেখ করে মোদি আশা করেছেন খুব শীঘ্রই এই সংকটের সমাধান আসবে।

ভারতের পক্ষ থেকে ইউক্রেনকে মেডিকেল সহায়তা পাঠানো হয়েছে বলে জানান নরেন্দ্র মোদি।

মোদির সাথে কথা বলে খুব খুশি হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আরও বলেন, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে।

বিষয়:ইউক্রেন আগ্রাসন জো বাইডেন নরেন্দ্র মোদি ভারত যুক্তরাষ্ট্র রাশিয়া-ইউক্রেন ইস্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…