চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির সমান অর্থই প্রস্তাব করেছিল রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

গত গ্রীষ্মের দল-বদলে রিয়ালের পছন্দের তালিকায় সবার উপরে ছিলেন কাইলিয়ান এমবাপে। তিনি শেষ পর্যন্ত নাম লেখান স্বদেশি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। ফরাসি জায়ান্টরা যে অর্থে এমবাপেকে কিনেছে, ঠিক একই পরিমাণ অর্থ দিতে চেয়েছিল রিয়ালও। কিন্তু অর্থের কারণে নয়, নিজ ইচ্ছেতেই রিয়ালে যাননি ফরাসি তরুণ। তার সিদ্ধান্তকে সম্মান জানায় মোনাকো।

এমবাপেকে আসলে কত অর্থে পিএসজি দলে নিয়েছে তা নিয়ে ধোঁয়াশা আছে। আর্থিক ফেরার প্লে’তে ঝামেলার আশঙ্কায় তা পুরোপুরি জানা যাচ্ছে না।

তবে ফরাসি প্রভাবশালী পত্রিকা লেকিপে দলবদলের সময় জানায়, ১৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপেকে পিএসজিতে বিক্রি করতে রাজী হয়েছে মোনাকো। নেইমারকে কিনে ইতিমধ্যে বিশাল পরিমাণের অর্থ খরচ হয়ে গেছে পিএসজির। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ফিফার নিষেধাজ্ঞা। তাই ধারের আড়ালে এমবাপেকে এই মৌসুমটা খেলাচ্ছে পিএসজি।

এমবাপের ব্যাপারে আগামী দলবদলের মৌসুমে মোনাকোর সঙ্গে চুক্তি পাকাপাকি করবে পিএসজি। দলটির সঙ্গে তিন বছরের চুক্তিতে ১৫ মিলিয়ন ইউরো করে পাবেন এমবাপে।

সোমবার এক সাক্ষাতকারে মোনাকোর ভাইস-প্রেসিডেন্ট ভাদিম ভাসিলিয়েভ জানিয়েছেন, নেইমারকে পেতে পিএসজির সমান দরই হাঁকিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তিনি এমবাপের সিদ্ধান্তকেই সম্মান জানিয়েছেন।

রেডিও মন্টেকার্লোতে ফ্রান্সের সাবেক তারকা ক্রিস্টিয়ান ডুগারির অনুষ্ঠান ‘ডুগা প্রোগ্রামে ভাসিলিয়েভ বলেন, ‘হ্যাঁ, রিয়াল সমান অর্থই প্রস্তাব করেছিল। আমি সবসময়ই এ ব্যাপারে খোলাখুলি ছিলাম, কিছুই লুকাতে চাইনি। আমি কোন পক্ষে যাওয়ার জন্য তাকে জোরাজুরি করিনি, শুধু কাইলিয়ান এবং তার পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাতে চেয়েছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপে
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটকীয়তা-রোমাঞ্চের শেষে ডাচদের টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো, প্রতিপক্ষ কানাডা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT