চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির জন্য প্রস্তুত রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদের সামনে বাধা পিএসজি। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দুই লিগের জায়ান্ট দল দুটি। প্যারিস জায়ান্টদের বিপক্ষে লড়ার আগে রিয়াল কোচ জিনেদিন জিদান জানাচ্ছেন, প্রস্তুত তার দল। সারা হয়ে গেছে সমস্ত প্রস্তুতিই।

চলতি লা লিগায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা রিয়াল শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেয়েছে ৫-২ গোলের বড় জয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অবশ্য দেখা মিলল গম্ভীর এক জিদানেরই। সেই গম্ভীরতাই পিএসজিকে দিচ্ছে কঠিন বার্তা।

‘আমরা প্রস্তুত। এবং এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুধু বুধবারের ম্যাচটা নিয়েই ভাবতে চাই। সেটাই আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ।’

ফর্মহীনতার সঙ্গে আগের ম্যাচগুলোয় সাজানো একাদশ নিয়েও প্রশ্ন-সমালোচনা শুনতে হয়েছে জিদানকে। পিএসজির বিপক্ষে কোন একাদশ নামাবেন সে প্রশ্নেরও মুখোমখি হতে হল। তবে একাদশ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি রোনালদো-বেনজেমাদের কোচ।

‘আমি জানি কাদের ম্যাচে খেলাবো। আমাদের কিছু ভুল ছিল। সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। দ্বিতীয়ার্ধে আমাদের কিছু ভুল হয়। ইতিবাচকভাবেই সেসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টায় আছি।’

মূর্তিকারিগর

Reneta

সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিকে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন রিয়ালের মূল ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ম্যাচেই গোলের দারুণ সব সুযোগ পেয়ে আবারও ব্যর্থ সিআর সেভেনের আক্রমণ সঙ্গী ফরোয়ার্ড করিম বেনজেমা। ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে তাই থামছে না সমালোচনাও।

বেনজেমার সমালোচনা নিয়ে আবারও খেপেছেন জিদান। পূর্বের মতই সমালোচকদের এক হাত নিয়েছেন, ‘আমি বুঝি না, কেন মানুষজন এ কাজগুলো করে! অবশ্য তারা চায় বেনজেমা যেন সুযোগগুলো কাজে লাগায়। এখন তার সামনে প্রধান কাজ হচ্ছে পরের ম্যাচের দিকে নজর দেয়া।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

জুন ৩০, ২০২৬
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

সালাহউদ্দিন আহমদ: উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য…

জুন ৩০, ২০২৬

পথকুকুরকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT