আদালত

পায়েল হত্যায় হানিফ পরিবহনের ৩ জনের মৃত্যুদণ্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদকের ছবি, যেখানে তিনি একটি সবুজ টি-শার্ট পরেছেন, পেছনে গ্রামীণ পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের চালক জামাল হোসেন, সুপারভাইজার জনি এবং সহকারী ফয়সাল হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল।

রোববার ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ জুলাই রাতে দুই বন্ধু আকিবুর রহমান আদর ও মহিউদ্দিন শান্তর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন পায়েল।

২৩শে জুলাই মুন্সীগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।

বিষয়:নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পায়েল সাইদুর রহমান পায়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…