পাহাড়ি ভাষায় জ্যাকুলিন-বাদশার ‘গেন্দা ফুল’

Two women dressed in traditional Bengali clothing, smiling and making playful gestures outdoors. Channel i News – চ্যানেল আই নিউজ
বাদশা ও পায়েল দেবের গাওয়া গানে ঠোঁট মিলিয়ে জ্যাকুলিনের নাচ তো দর্শকদের চেনা। এবার এসেছে ‘গেন্দা ফুল’ গানের পাহাড়ি ভার্সন। পাহাড়ি ভাষায় গানটির কথা লিখেছেন ও গেয়েছেন প্রিয়াংকা মেহের ও রংপাজ। গানটি সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
এবছরের সবচেয়ে আলোড়ন তৈরি করা গান ‘গেন্দা ফুল।’ ভারতীয় টি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া আলোচিত-সমালোচিত এই গানটির পাহাড়ি ভার্সনটি পরিচালনা করেছেন মোহিত সিলসওয়াল। ঐশ্বরিয়া বাইলওয়াল ছিলেন প্রিয়াংকা ও রংপাজের পোশাক নির্বাচনের দায়িত্বে। আর আদিত্য দেব ছিলেন মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে।
‘গেন্দা ফুল’ বাঙালি লোকগান। নিজের গানের সাথে বাদশা জুড়ে দিয়েছেন রতন কাহারের লেখা সত্তর দশকের ‘বড়লোকের বেটি লো’–লোকগানটির দুটি লাইন। কিন্তু গানের কোথাও উল্লেখ করেননি তার নাম। পরে নেটিজেনদের সমালোচনার মুখে গান নিয়ে বিষয়টি নিয়ে বাদশা মুখ খুলেন সোশাল মিডিয়ায়। তিনি দুঃখ প্রকাশ করেন এই বলে যে, ‘লাল গেন্দা ফুল’ গানটি যে রতন কাহারের লেখা তিনি জানতেন না। ডিএনএ






