বর্ষসেরা কোচের পুরস্কার ব্যক্তিগত নয়, বলছেন স্পেন কোচ

লন্ডনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা কোচের পুরস্কার হাতে তুলেছেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে। একটি অসাধারণ বছর পার করার পর তিনি স্বীকৃতি পেলেন। এবছর স্পেন তার অধীনে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। তবে পুরস্কারের কৃতিত্ব একা নিতে রাজি নন ফুয়েন্তে।
৬৫ বছর বয়সী কোচ ব্যক্তিগত পুরস্কারটি জিতে বলেছেন, ‘এই পুরস্কার পাওয়া আমার জন্য সত্যিই অনেক সম্মানের। মনোনীত ব্যক্তিদের তালিকায় থাকতে পারাই অনেক বিশেষ বিষয়। অন্য মনোনীতদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তারাও এই পুরস্কার পাওয়ার যোগ্য।’
‘এটি কোন ব্যক্তিগত পুরস্কার নয়। এটি পুরো দলের একটি দুর্দান্ত বছরের জন্য।’ খেলোয়াড়দের প্রশংসার পাশাপাশি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও ধন্যবাদ জানান ফুয়েন্তে।
বিশ্বকাপ জয় নিয়ে বলেন, ‘এর রহস্য হল, এমন ফুটবলারদের সঙ্গে কাজ করা যারা অত্যন্ত উদার। ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেয়।’



