চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাপিয়ার জামিন স্থগিতে দুদকের আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ, আদালত
A A

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিতের আবেদন করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন পাপিয়ার জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন বলে বৃহস্পতিবার জানান দুদকের মূখ্য আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার পাপিয়াকে রুলসহ ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতে পাপিয়ার পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম ও মোহাম্মদ হোসেন। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র‍্যাব। সহযোগীসহ পাপিয়া ও তার স্বামী বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন। তখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের জন্য অপেক্ষারত একটি উড়োজাহাজ থেকে নামিয়ে এনে তাদের গ্রেপ্তার করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৪ আগস্ট দুদক তাঁদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলা তদন্ত শেষে চলতি বছরের ৩০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অভিযোগপত্রে। দুদকের করা ওই মামলায় পাপিয়া ও মফিজুরের বিরুদ্ধে ২০২১ সালের ৩০ নভেম্বর অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপিয়াহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT