চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানির নিচে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

তানজানিয়ায় ছুটি কাটানোর সময় পানির নিচে গিয়ে ব্যতিক্রমধর্মী ভাবে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ডুবে মারা গেছেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। 

রোমান্টিক মুহূর্ত এক সাথে কাটানোর জন্য স্টিভ ওয়েবার ও তার প্রেমিকা কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত কেবিনে ছিলেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ওয়েবার পানির নিচে থেকে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ওয়েবার হাতে লেখা একটি চিঠি দিয়ে অ্যান্টোয়াইনকে বিয়ের প্রস্তাব দেন। সে সময় কেবিনের ভেতর থেকে ওই ঘটনা ভিডিও করছিলেন অ্যান্টোয়াইন।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে অ্যান্টোয়াইন। তিনি লিখেছেন, ওয়েবার ওই গভীর পানি থেকে আর উঠে আসেননি।

মান্টা রিসোর্টের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, ওয়েবার বৃহস্পতিবার দুপুরে আন্ডারওয়াটার রুম থেকে একা ডাইভ করার সময় দুর্ভাগ্যজনকভাবে ডুবে মারা গেছেন।

রিসোর্টটি এক বিবৃতিতে জানিয়েছে, গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে, ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মান্টা রিসোর্টে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। ওয়েবার এবং অ্যান্টোয়াইন রিসোর্টের আন্ডারওয়াটার রুম চার রাতের জন্য ভাড়া নিয়েছিলেন। ওই রুমটি তীর থেকে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত।

Reneta

পানির ১০ মিটার নিচে অবস্থিত কেবিনটির ভাড়া প্রতি রাতে ১৭০০ ডলার। লুইজিয়ানার ব্যাটন রুজের অধিবাসী ওয়েবার তাদের অবস্থানের তৃতীয় দিনে সাঁতারের পোশাকে হাতে একটি চিরকুট নিয়ে পানির নিচে নেমেছিলেন।

ভিডিওতে দেখা যায়, চিরকুটটির লেখা অ্যান্টোয়াইনকে দেখানোর সময় একটি আংটিও বের করেন ওয়েবার। এরপরই সাঁতরে দূরে চলে যেতে দেখা যায় তাকে।

রিসোর্টের প্রধান নির্বাহী সাওস বিবিসিকে বলেন, পানিতে কিছু একটা সমস্যা হয়েছে বলে তার কর্মীরা তাকে জানান। কিন্তু তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন আর কিছুই করার ছিল না।

ফেসবুক পোস্টে অ্যান্টোয়াইন লেখেন, ভাগ্যের নির্মম পরিহাসে যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটিই সবচেয়ে দুঃখজনক দিনে পরিণত হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানজানিয়াবিয়ের প্রস্তাবমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT