চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাথর-কাণ্ডে মাফ চেয়েই পার পেল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ম্যাচ হেরে ক্ষুব্ধ, মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোঁড়ার ঘটনায় ক্ষমা চেয়েই পার পেয়ে গেছে ভারতের সমর্থকরা। ঘটনার একদিন পর আসামের সমর্থকরা অজি দলের কাছে মাফ চেয়ে নেয়।

সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে বাজেভাবে হারার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বহনকারী বাসে পাথর নিক্ষেপ করে ভারতীয় সমর্থকরা। পাথরের আঘাতে বাসের একটি জানালার কাঁচও ভেঙে যায়। মঙ্গলবার গৌহাটিতে ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারে ভারত।

তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বুধবার আসামের গৌহাটি ছেড়ে অন্ধপ্রদেশের হায়দরাবাদে যাওয়ার সময় হোটেলের সামনে জড়ো হয় একদল ভারতীয় সমর্থক। এসময় তাদের হাতে ছিল ‘দুঃখিত’ লেখা প্ল্যাকার্ড। ওই ঘটনাকে তারা ‘লজ্জাজনক’ বলেও আখ্যায়িত করে।

ভারতীয় সমর্থকদের ক্ষমা চাওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন অজি ক্রিকেটাররা। অলরাউন্ডার ময়েজেস হেনরিকস বলেছেন, ওই রাতের ঘটনার পর আজ (বুধবার) আসামের সমর্থকরা যে প্রতিক্রিয়া দেখাল, তা আসলেই দারুণ।

স্পিনার অ্যাডাম জাম্পা বলেছেন, আসামের ঘটনা সব ভারতীয় সমর্থকদের প্রতিফলিত করে না। ভারতের দর্শকরা আমাদের ব্যাপারে খুবই সদয়। তারা ক্রিকেটটা ভালবাসে, এটা নিয়ে ভীষণ উৎসাহী।

Reneta

কড়া নিরাপত্তার মধ্যে টিমবাস লক্ষ্য করে কীভাবে পাথর ছোঁড়া হল তা খতিয়ে দেখছে আসাম প্রশাসন। ঘটনাকে ‘গুণ্ডামো’ আখ্যায়িত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। ব্যবস্থার কথা দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরও। পাথর ছোঁড়ার অভিযোগে ওই দিনই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT