চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাবুশেনের সেঞ্চুরি, চাপ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চার টেস্টের সিরিজে ১-১ সমতা নিয়ে ব্রিসবেনে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। শেষ এই ম্যাচে নির্ধারিত হবে সিরিজ ভাগ্য। প্রথমদিনে ব্যাট করতে নেমে মার্নাশ লাবুশেনের সেঞ্চুরিতে তাতে শক্ত ভিতের মঞ্চ সাজিয়েছে অজিরা।

শুক্রবার ব্রিসবেনে টস জিতে ব্যাটে আসা অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২৭৪ রানে প্রথমদিন শেষ করেছে। লাবুশেন ১০৮ ও ম্যাথু ওয়েড ৪৫ করে ফিরে গেছেন।

অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে নেমে শুরুটা দারুণ করেছিল ভারত। দ্রুতই সাজঘরে পাঠায় ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিসকে। ১ রান করতে পেরেছেন ওয়ার্নার। সিরাজের বলে রোহিতকে ক্যাচ দিয়েছেন।

Banglabid

আরেক ওপেনার হ্যারিসের অবদান ৫ রান। তিনি শার্দূলের বলে ক্যাচ দিয়েছেন ওয়াশিংটনকে।

এরপর অবশ্য প্রতিরোধ গড়ে স্বাগতিকরা। গত টেস্টে সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ ও ফর্মে থাকা লাবুশেন জুটিতে যোগ করেন ৭০ রান। প্রতিরোধ ভাঙেন ওয়াশিংটন। ৩৬ করা স্মিথকে সাজঘরের পথ দেখান রোহিতের ক্যাচ বানিয়ে।

ওয়েডকে নিয়ে পরের লড়াই লাবুশেনের। দুজনে জুটিতে এনেছেন ১১৩ রান। ৪৫ করা ওয়েডকে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন অভিষিক্ত বাঁহাতি পেসার টি নটরাজন।

Reneta

খানিক বাদে ফিরে যান লাবুশেনও। ৯ চারে ২০৪ বলে ১০৮ রানের টেস্টীয় ইনিংস তার। থামে নটরাজনের বলে উইকেটের পেছনে পান্টের গ্লাভসে জমে। তার আগে ১৮ টেস্টের ক্যারিয়ারে পঞ্চম শতকটি তুলে নিয়েছেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

দিনের শেষভাগে আর উইকেট হারায়নি অজিরা। ৬১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন ক্যামেরন গ্রিন ও টিম পেইন। গ্রিন ২৮ ও অধিনায়ক পেইন ৩৮ রানে দ্বিতীয় দিনের সকাল শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-অস্ট্রেলিয়া সিরিজলাবুশেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাত্র ৭৯০ গ্রাম ওজনের নবজাতককে সুস্থ করলেন চিকিৎসকরা

পরবর্তী

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদর্শনী নর্থ কোরিয়ার

পরবর্তী

সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রদর্শনী নর্থ কোরিয়ার

করোনাভাইরাস

শনাক্তের হার কিছুটা বাড়লো, মৃত্যু ১৩

সর্বশেষ

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৫ বিলিয়ন ছুঁইছুঁই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT