চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পন্টিং এমন আচরণ করতো যেন নিজেই আম্পায়ার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৮ সালের অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ ইতিহাসে বিতর্কিত নানা কারণে। সিরিজে সিডনি টেস্টে হরভজন সিং-অ্যান্ড্রু সাইমন্ডসের দ্বন্দ্ব ইতিহাসে কুখ্যাতি পেয়েছে ‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারি হিসেবে। একযুগ পর সেই বিতর্ক নিয়ে মুখ খুলে হরভজন দায় অনেকখানি তুলে দিলেন অজিদের সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কাঁধে!

হরভজন-সাইমন্ডসের দ্বন্দ্বের পেছনে ভুল আম্পায়ারিংয়ের অনেকখানি দায় ছিল বলেই মনে করেন ক্রিকেটবোদ্ধারা। ভুল আম্পায়ারিংয়ে যেমন ম্যাচ হেরেছিল ভারত, তেমনি তাঁতিয়ে দিয়েছিল দলটির খেলোয়াড়দেরও।

সিডনি ম্যাচের এক অংশ নিয়ে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন স্পিনার হরভজন সিং, ‘২০০৮ সালের সিডনি ম্যাচ নিয়ে কথা বলতে গেলেই আমার মাথায় আসে পন্টিং যেন নিজেই সেদিন আম্পায়ার হয়ে গিয়েছিল।’

‘সে একটি করে ক্যাচ নিয়ে নিজে নিজেই রায় দিয়ে দিচ্ছিল। অস্ট্রেলিয়ানরা বলে যে মাঠে যা ঘটবে তা মাঠেই থাকবে। কিন্তু আমার আর সাইমন্ডসের মধ্যে যা হয়েছিল তা ছাপিয়ে গিয়েছিল মাঠের বাইরেও।’

ম্যাচের এক পর্যায়ে সৌরভ গাঙ্গুলির মাটি ঘেঁষা এক ক্যাচ নেয়ার পর আঙুল তুলে আউট দাবি জানান পন্টিং। আসলেই আউট ছিল কিনা তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা না করেই আঙুল তুলে দেন আম্পায়ার। পরে যা জন্ম দেয় বিতর্কের। এমনকি ম্যাচের ধারাভাষ্য কক্ষেই পন্টিংয়ের এমন আচরণের সমালোচনা করেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

ম্যাচে সাইমন্ডসের সঙ্গে কি হয়েছিল তা নিয়েও কথা বলেছেন হরভজন, ‘আমি আর সাইমন্ডস খুব কাছাকাছিই ছিলাম। একমাত্র টেন্ডুলকারই আমাদের কাছে ছিলেন, আর কেউ না। কিন্তু যখন শুনানি শুরু হয় তখন ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং দাবি করে যে ভাজ্জি(হরভজন) যা বলেছে আমরা সবাই তা শুনেছি।’

Reneta

‘আমি বুঝলাম না এরা তখন কোথা থেকে উদয় হল, এমনকি শচীন টেন্ডুলকারও জানতেন না আমরা সেদিন কি বলেছিলাম। একমাত্র আমরা দুজনেই সেদিনের কথা জানতাম। আমাকে অভিযুক্ত করা হল, তদন্ত শুরু হল। আমার সঙ্গে যা হচ্ছিল তাতে ভয় পেয়ে গিয়েছিলাম যে কী হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ান মিডিয়া আমাকে মাইকেল জ্যাকসন বানিয়ে দিচ্ছিল, যেখানেই যাই সেখানেই শুধু ক্যামেরা।’

‘মাঙ্কিগেট’ কেলেঙ্কারির পর বর্ণবাদ ও অনিয়ন্ত্রিত কথাবার্তার জন্য হরভজনকে তিন ম্যাচ নিষিদ্ধ করেন ম্যাচ রেফারি মাইক প্রক্টর। পরে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাঙ্গুলিপন্টিংভারত-অস্ট্রেলিয়া সিরিজলিড স্পোর্টসশচীনসাইমন্ডসহরভজন
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT