চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের কপালে চিন্তার ভাঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তাদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ কবে হবে কিংবা আদৌ হবে কিনা, সেটা জানে না কেউই। এর মাঝেই ঘোষিত হল আরো একবার ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার পারদ চড়াতে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার আগামী এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়। যাতে দেখা যাচ্ছে, ১৯ সেপ্টেম্বর দুবাইতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সূচি ঘোষণার পর থেকেই ভারতের জনগণের কপালে চিন্তার ভাঁজ। টি-টুয়েন্টি টুর্নামেন্টেও সচরাচর যা হয় না, সেটাই এবার হতে যাচ্ছে এশিয়া কাপে। পরপর দু’দিন দুটি ওয়ানডে ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভারতের। ঠিক তার আগের দিন কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে মাঠে নামতে হবে কোহলিদের।

অর্থাৎ, একপ্রকার ক্লান্ত ভারতীয় দলকেই পাকিস্তানের মুখোমুখি হতে হবে। আইসিসির এমন সূচি নিয়ে তাই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে ভারতীয় সমর্থকরা নিশ্চিত, পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তাদের দল।

Banglabid

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

গ্রুপ ‘এ’তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ও একটি কোয়ালিফায়ার দল। গ্রুপ ‘বি’তে থাকছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আর কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জনের দৌঁড়ে রয়েছে সংযুক্ত আরব আমিররাত, ওমান, নেপাল, মালয়েশিয়া এবং হংকং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ২০১৮ভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বড়পুকুরিয়ার কয়লা আত্মসাৎ: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পরবর্তী

পাকিস্তানে ভোট চলছে, জরিপে এগিয়ে ইমরান খান

পরবর্তী
পাকিস্তানের জাতীয় নির্বাচন

পাকিস্তানে ভোট চলছে, জরিপে এগিয়ে ইমরান খান

রোমার টার্গেট ম্যালকমকে ‘হাইজ্যাক’ করল বার্সা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT