চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সঙ্গে ম্যাচ হারায় কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর পাঞ্জাবের বিভিন্ন কলেজে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীদের অধিকাংশই পাঞ্জাবে বসবাসরত উত্তরপ্রদেশ ও বিহারের লোকজন বলে দাবি করেছে আক্রান্তরা।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের সাংরুরে ভাই গুরুদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রের ওপর হামলা হয়েছে। তাদের হোস্টেলের কক্ষে হামলা ও ভাঙচুর করা হয়।

Banglabid

আক্রান্ত এক ছাত্র হামলার সময় লাইভ স্ট্রিমও করেন ফেসবুকে। শিক্ষার্থীদের উপর রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আকিকে জানায়, উত্তর প্রদেশ ও বিহারের কিছু ছাত্র তার রুমে ঢুকে তাকে আক্রমণ করে।

একই কলেজের অপর এক ছাত্র শোয়েব বলেন, ‘আমরা আমাদের হোস্টেলের রুমে ছিলাম, তখন বাইরে থেকে কিছু শব্দ শুনতে পাই। আমরা কী ঘটছে তা দেখতে গিয়েছিলাম এবং অন্য ব্লকে কিছু লোককে কাশ্মীরি ছাত্রদের আক্রমণ করতে দেখেছি। তারা ঘরের জানালার কাচ ভেঙ্গে ক্রমাগত ‘তুমি পাকিস্তানি’ বলে চিৎকার করছিল।’

অন্য আরেক ছাত্র বলেন, ‘স্থানীয় পাঞ্জাবিরা আমাদের উদ্ধার করতে এসেছিল। তারা আমাদের এই হামলা থেকে বাঁচানোর চেষ্টা করেছিল।’

Reneta

আরও বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন যে তাঁরা কলেজ প্রশাসনের সঙ্গে এই হামলা প্রসঙ্গে কথা বলেছেন এবং তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এই হামলার ঘটনায় অন্তত ছয় কাশ্মীরি ছাত্র জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

সোমবার সকালে পুলিশ জানিয়েছে, ঘটনার জন্য দু’পক্ষই ক্ষমা চেয়ে মিটমাট করে নিয়েছে।

বিশ্বকাপে উভয়দলের প্রথম ম্যাচে ১৩ বল বাকি থাকতে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। যা আইসিসির কোনো ইভেন্টে পাকিস্তানের কাছে ভারতের প্রথম পরাজয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীর ইস্যুভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT