চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে নিয়েই এশিয়া কাপ খেলতে চায় ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসতে চায় পাকিস্তান। তারা সরে দাঁড়ালে কোথায় বসবে পরবর্তী আসর? ফয়সালা হবে মার্চের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বোর্ড সভায়।

সেই সভায় যোগ দেয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ভারত-পাকিস্তান উভয় দলই খেলবে আগামী আসরে।

আসছে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর। দেশটির ক্রিকেট বোর্ড খুব করেই চেয়েছিল নিজ দেশে টুর্নামেন্ট আয়োজন করতে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত সোজাসাপ্টা জানিয়ে দিয়েছে, পাকিস্তানে হলে কিছুতেই এশিয়া কাপ খেলতে যাবে না তারা। নিরপেক্ষ ভেন্যুতে হলে তাদের কোনো আপত্তি নেই।

ভারতের এমন সিদ্ধান্তে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ভারত না খেললে অনেকখানি লভ্যাংশ হারাবে এসিসি। ক্ষোভ আসতে পারে অন্য বোর্ডগুলোর পক্ষ থেকেও। সব সদস্যই যেন সমান লভ্যাংশ পায়, নিশ্চিত করতেই এশিয়া কাপ আয়োজন থেকে নিজেদের সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন পিসিবি প্রধান এহসান মানি।

পাকিস্তান সরে দাঁড়ালে কোথায় হতে পারে আসছে আসর? সেটার একটা ধারণা দিয়েছেন গাঙ্গুলি। শুক্রবার ইডেন গার্ডেনসে সাংবাদিকদের বিসিসিআই প্রধান বলেছেন, ‘এশিয়া কাপ হবে দুবাইয়ে এবং ভারত-পাকিস্তান উভয় দলই সেখানে খেলবে।’

৩ মার্চ দুবাইয়ে এসিসির সদর দপ্তরে হবে বোর্ড সভা। সেদিনই নিশ্চিত হওয়া যাবে সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপের ভেন্যু সম্পর্কে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডন ৩’ বিতর্কে ফারহানের সঙ্গে সমঝোতার পথে রণবীর?

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত জ্বালানি জব্দ, আটক ১

এপ্রিল ২২, ২০২৬

প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের অভিযোগে অটোচালক আটক

এপ্রিল ২২, ২০২৬
সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

এপ্রিল ২২, ২০২৬

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT