আন্তর্জাতিক

পাকিস্তানে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু

পাকিস্তানে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে বিষাক্ত মদ পান করে ৩ নারীসহ কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। আরো অনেককে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, টান্দো মুহম্মদ খান জেলার করিমাবাদে ওই ঘটনা ঘটে। অবৈধ মদ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সেখানে ৪ জনকে আটক করেছে পুলিশ।

এর আগে, ২০১৪ সালে পাকিস্তানে বিষাক্ত মদ পানে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছিলো। নিহতদের অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী।

বিষয়:পাকিস্তান বিষাক্ত মদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…