চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় ২০ জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা

পাকিস্তানে নির্বাচনী সমাবেশের র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় এক রাজনৈতিক নেতাসহ এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ৫৪ জন।

ডন জানিয়েছে, আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন উপলক্ষে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পেশোয়ার শহরে মঙ্গলবার আওয়ামী ন্যাশনাল পার্টি সমাবেশের আয়োজন করে। দলের নেতা হারুন বিলাওয়ার সমাবেশে যখন উপস্থিত দুই শতাধিক সমর্থকের উদ্দেশ্যে ভাষণ দিতে ওঠেন ঠিক তখনই তার খুব কাছে বোমা বিস্ফোরিত হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিলাওয়ার মঞ্চে ওঠার সময় চারপাশে আতশবাজি হচ্ছিল। এই সুযোগেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা
নিহত এএনপি নেতা হারুন বিলাওয়ার
Banglabid

হামলায় গুরুতর আহত অবস্থায় বিলাওয়ারকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই বিস্ফোরণে বিলাওয়ারসহ ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পেশোয়ারের নগর পুলিশ প্রধান কাজী জামিল। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শাফক্বাত মালিক জানান, প্রাথমিক তদন্ত অনুসারে মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা ছিল এবং বিলাওয়ারই ছিলেন হামলাকারীর টার্গেট।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র আসন্ন নির্বাচনের আগে দেশজুড়ে নিরাপত্তাজনিত ঝুঁকি বিষয়ে সতর্ক করেছিলেন।পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা

Reneta

আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) এর আগেও বেশ কয়েকবার এ ধরনের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। দলটি বরাবরই জঙ্গি সংগঠন তালেবানের বিরুদ্ধে প্রচারণায় সরব।

হারুন বিলাওয়ার আসন্ন নির্বাচনে এএনপি’র একজন প্রার্থী। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য।

তার বাবা বশির বিলাওয়ার ছিলেন এএনপি’র শীর্ষ নেতাদের একজন। তিনিও ২০১২ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিলেন।পাকিস্তান-আত্মঘাতী বোমা হামলা

হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান সবগুলো রাজনৈতিক দল এবং নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তার জন্য পুলিশি সহায়তার দাবি করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-আত্মঘাতী হামলাবোমা হামলালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুলশীগঙ্গা নদী থেকে স্বেচ্ছাশ্রমে কচুরীপানা অপসারণ

পরবর্তী

‘ফ্রান্স ফুটবল বিরোধী দল, ব্রাজিলের কাছে হারলেও ভালো ছিল’

পরবর্তী

‘ফ্রান্স ফুটবল বিরোধী দল, ব্রাজিলের কাছে হারলেও ভালো ছিল’

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT