সময়ের জনপ্রিয় গানের দল ‘জলের গান’। তাদের প্রায় সব গানই এখন মানুষের মুখে মুখে ফেরে। দীর্ঘ বিরতি নিয়ে এবার আসছে তাদের তৃতীয় অ্যালবাম।
নতুন এই অ্যালবামের নাম দেয়া হয়েছে ‘নয়ন জলের গান’। এতে রয়েছে এক ডজন নতুন গান। আর এই অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত লোক গানের কিংবদন্তি শিল্পী বারী সিদ্দিকীকে।
সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি জানানো হয়, জলের গানের নতুন অ্যালবামটি মুক্তি পাবে ২৭ অক্টোবর। সিডি অ্যালবামের পাশাপাশি ওইদিন একক গান হিসেবে ইউটিউবে মুক্তি পাবে ‘নয়ন জলের গান’।
১০০ টাকায় জলের গানের ‘গানের খাতা’ কিনলেই পাওয়া যাবে এই অ্যালবাম। জলের গানের অফিসিয়াল ফেসবুক পেজে অর্ডার করে বাড়িতেই পাওয়া যাবে সিডিটি। পাশাপাশি ইউটিউবে থাকছে গানের ভিডিও।








