চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন ভালো করার উৎসব: শিল্পীদের কণ্ঠে সুরে শান্তির বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
শিল্পীরা শান্তির বার্তা দিয়ে মন ভালো করার উৎসবের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীরের পাশাপাশি সুস্থ মনও সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু চারপাশের নানা জটিলতায় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পরেন অনেকে। মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুক্রবার (২০ অক্টোবর) দিনভর হয়ে গেল প্রথমবারের মতো ‘মন উৎসব’!

শুক্রবার সকাল থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘মন উৎসব’কে ঘিরে ছিলো সাধারণ দর্শনার্থীদের সতস্ফূর্ত অংশগ্রহণ। বিভিন্ন স্টলে মন ভালো রাখার নানা কৌশল নিয়ে ছিলো বিচিত্র সব আয়োজন। তবে উৎসবটির সফল সমাপ্তি ঘটে সন্ধ্যায় দারুণ এক কনাসার্টের মাধ্যমে!

পারফর্মারদের সুরে কথায় সত্যিকার অর্থেই ‘সুস্থ সুন্দর মন’ নিয়ে ঘরে ফিরেছেন দর্শনার্থী তরুণ-তরুণীরা। এদিন ‘মন উৎসব’ এর অন্যতম আকর্ষণ ছিলো কনসার্ট। যা দেখতে বিকাল থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে ভিড় করে শত শত তরুণ-তরুণী। এদিন সন্ধ্যার পর নিজের দল ‘রক্স’ নিয়ে মঞ্চে উঠেন শিল্পী রোকসানা আমিন।

Banglabid

শুরুতেই রোকসানা গেয়ে শোনান তার লেখা ও সুর করা ‘সেই পাখিটা’ গানটি। তার আগে ব্যাখ্যা করেন করোনার ঘরবন্দি সময়ে কী দহনের মধ্য দিয়ে গানটির কথা ও সুর তিনি করতে পেরেছিলেন! গানটি মুগ্ধ করে উপস্থিত শ্রোতাদর্শকদের। এরপর হাসিবা আলী বর্ণার লেখা ও নিজের সুর করা গান ‘কার চোখে তুমি আছো’ গেয়ে শোনান রোকসানা। সবশেষ তিনি শ্রোতাদের মুগ্ধ করেন অজবেন্দুপ্যারেসের ‘পারহেপস’ গানের অনুকরণে বাংলা গান!

রোকসানার পরেই মঞ্চে উঠে এই সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আহমেদ হাসান সানি। গানের পাশাপাশি মঞ্চে উঠে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে কথা বলেন। নিরীহ মানুষের উপর হামলার নিন্দা জানান সানি।

মাইক্রোফোন হাতে সানি বলেন,“ফিলিস্তিনে যেটা ঘটছে এই মুহূর্তে, হার্ট ব্রেকিং। আমি শিল্পী হিসেবে বলতে চাই, যে সংকট তৈরী হয়েছে; এটার সমাধান যেন আসে শিগগির।” এসময় সানি ফিলিস্তিনের পতাকা বের করে তা উঁচিয়ে ধরে নিপিড়ীত মানুষের সাথে সংহতি জানান।

Reneta

একটা পাতা, আমারে উড়াইয়া দিও, শহরের দুইটা গান এবং আমরা হয়তো’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শোনান সানি।

শিল্পীদের সুরে শান্তির বার্তা পরিবেশিত হচ্ছে মন ভালো করার উৎসবে. Channel i News - চ্যানেল আই নিউজ সানীর পরেই মঞ্চে উঠেন কনসার্টের প্রধান আকর্ষণ ‘জলের গান’। প্রায় দেড় ঘণ্টা গান গেয়ে উপস্থিত দর্শকদের আনন্দ দেন রাহুল আনন্দরা। গানের তালিকায় ছিলো জলের গানের একটি আনরিলিজ ট্র্যাকও!

তবে মঞ্চে উঠে গান শুরুর আগে রাহুল আনন্দও এই মুহূর্তে ফিলিস্তিনিদের উপর চলা নির্মমতার বিরুদ্ধে কথা বলেন। ‘মন উৎসব’ এর মতো বিশেষ এই আয়োজন নিয়েও নিজের ভালো লাগার কথা জানান এই মিউজিশিয়ান।

বাংলা একাডেমির মঞ্চে রাহুল আনন্দ বলেন,“কাউন্সিলিংটা তাদের বেশী দরকার, যারা রক্তপাত করছে। যুদ্ধের নামে ধ্বংসে লিপ্ত রয়েছে। গাজায় এই মুহূর্তে গণহত্যা চলছে। আমরা এখানে উৎসব করে মনকে ভালো রাখার চেষ্টা করছি। আমরা পৃথিবী জুড়ে শান্তি চাই।”

কিছুটা মজার করেই তিনি বলেন, “মন উৎসব যারা আয়োজন করছে, তারা আমার খুব নিকটজন। তাদের কাছে অনুরোধ করছি, বিশ্ব নেতারা যারা আছেন; তাদেরকে যদি এই মন উৎসবে এনে একটু কাউন্সিলিং করানো যায়, তাহলে হয়তো পৃথিবীজুড়ে শান্তি নেমে আসবে।”

এসময় ‘মন উৎসব’ আয়োজকদের উদ্দেশে প্রতি বছর এমন উৎসব আয়োজনেরও অনুরোধ করেন শিল্পী ও দর্শকরা।

 

ছবি: মিতুল আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ সানীইসরায়েলগাজাগানজলের গানফিলিস্তিনবাংলা একাডেমিমন উৎসবযুদ্ধরাহুল আনন্দরোকসানা আমিনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT