চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় এখনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি: ডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ ৫ জন আহতের ঘটনায় এখনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এটি স্থানীয় আধিপত্য বিস্তার সংশ্লিষ্ট একটি অপরাধ কর্মকাণ্ড বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

আব্দুল বাতেন বলেন, এ ঘটনায় পল্লবী থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে আমরা যা পাচ্ছি এটা ‘স্থানীয় আধিপত্য বিস্তার সংস্লিষ্ট একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। জঙ্গি কোন সংশ্লিষ্টতা আমরা এখনো পাইনি।

পল্লবী থেকে গ্রেপ্তার ৩ জনের একজন শহীদুলকে ৩ দিন আগে একটি মাইক্রোতে তুলে নেয়া হয়েছিল বলে দাবি করছে তার পরিবার, এ বিষয়ে থানায় জিডি আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে আব্দুল বাতেন বলেন, আপনাদের বক্তব্য আমরা তদন্ত করে দেখবো। আমরা এ ধরণের কোন তথ্য পাইনি। আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করেছি। যে বস্তুটি উদ্ধার করেছি সেটা আপনারা দেখেছেন। এর বাইরে যদি কোন বিষয় থাকে সেটা আমরা তদন্ত করে দেখবো।

বুধবার (২৯ জুলাই) ভোরে পল্লবী থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) ইমরান (৪৮), এসআই সজীব (৩০) পিএসআই অঙ্কুশ (২৮), পিএসআই রুমি (২৮) ও সাধারণ নাগরিক রিয়াজ (২৮) আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুইটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো একটি ভারী বস্তুসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। ভোরে পরিদর্শকের (তদন্ত) কক্ষে ডিজিটাল ওয়েট মেশিনের মতো দেখতে ভারী বস্তুটি তল্লাশি করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ বিস্ফোরণের ঘটনায় প্রাথমিকভাবে কোন জঙ্গি সংশ্লিষ্টতা দেখছেনা পুলিশ। গ্রেপ্তাররা স্থানীয় কোনো অপরাধ সংগঠনের পরিকল্পনা করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গি সংশ্লিষ্টতাডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT