বিনোদন

অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তারের কথা জানালো ডিবি

অভিনেত্রী জ্যোতিকে গ্রেপ্তারের কথা জানালো ডিবি

রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তুরাগ থানাধীন ওই এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উত্তরা বিভাগের একটি দল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় জ্যোতিকাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে জ্যোতিকাকে তার বাসা থেকে আটকের খবর পাওয়া যায়। সে সময় একাধিকবার ফেসবুক লাইভে এসে নিজের বাসার সামনে পুলিশ সদস্যদের অবস্থানের কথা জানান এই অভিনেত্রী। লাইভে তিনি দাবি করেন, কেন পুলিশ তাকে আটক করতে এসেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন, জ্যোতিকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

বিষয়:জ্যোতি জ্যোতিকা জ্যোতি ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…